মোদিকে নিয়ে লেখা বই গীতাতুল্য, মন্ত্রীর বক্তব্যে তুমুল বিতর্ক

বইয়ের শিরোনাম  'Modi@20: Dreams Meeting Delivery

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা বইয়ের সঙ্গে গীতার তুলনা করে বিতর্কে জড়িয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত। বলেছেন, মোদিকে নিয়ে লেখা বই আর গীতা সমান। প্রধানমন্ত্রী মোদির ওপর লেখা বইয়ের শিরোনাম  ‘Modi@20: Dreams Meeting Delivery’। বইয়ের বিষয়বস্তু রাজনীতি এবং প্রশাসনে মোদির ভূমিকা ও দায়িত্বপালন।

রাজস্থানের ঝুনঝুন জেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শেখাওয়াত ওই বই প্রসঙ্গে বলেন – আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আগামীদিনে ভাবী প্রজন্মের কাছে এই বই আর গীতা সমার্থক হয়ে উঠবে। গীতায় লেখা শ্রীকৃষ্ণের উপদেশ পড়ে আমরা আমাদের জীবনকে ঠিক পথে চালিত করতে পারি। এই উপদেশ আমাদের কাছে প্রেরণাশক্তি। আমাদের বেঁচে থাকার উৎস।

কড়া ভাষায় গজেন্দ্র শেখাওয়াতের সমালোচনায় সরব কংগ্রেস। দলের তরফ থেকে বলা হয়েছে, নিজের ক্ষমতা ও জ্ঞান সম্বন্ধে যারা নিজেরাই কিছু জানেন না, তারা যেন গীতার মতো একটি বইয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে লেখা বইয়ের তুলনা না করে। সনাতন সংস্কৃতিতে গীতা একটি অমূল্য সম্পদ। টুইট শেষে তিনি লেখেন-  হায় কৃষ্ণ, ওদের চৈতন্য হোক।

তাচ্ছিল্যের ভঙ্গিতে প্রতিক্রিয়া দিয়েছেন রাজস্থান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, মন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তার জ্ঞান কতটা। কোথায় গীতা আর কোথায় মোদিকে নিয়ে লেখা বই। তাঁর ওই বক্তব্য গীতাকে অসম্মান করার সামিল।

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

চার্জিংয়ের সময় কেন গরম হয়ে যায় ফোন? জেনে নিন আসল কারণ

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার