বাল্য বিবাহের বিরুদ্ধে গর্জে ওঠা মেয়েই এখন পরীক্ষায় প্রথম

Share:

নিজস্ব প্রতিনিধি : খুব কম বয়সেই বিয়ে দিতে চেয়েছিলেন পরিবারের লোকেরা। কিন্তু প্রতিবাদ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মেয়ে জি নির্মলা। শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে প্রথম বর্ষের ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম হল সে।

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার মেয়ে জি নির্মলা। ২০২৩ সালে পরিবারের লোকেরা তাকে কম বয়সেই বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। কিন্তু প্রতিবাদ করেছিলেন নির্মলা। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে তাঁর বিয়ে রুখে দেওয়া হয়। নির্মলা চেয়েছিলেন, পড়াশোনা করে নিজেকে সমাজে সুপ্রতিষ্ঠিত করে তুলতে। এবারে কুন্নুর জেলার পেদ্দা হরিভানমে কস্তুরী গান্ধী বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল নির্মলা। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়। সেই ফলাফলে দেখা গিয়েছে, নির্মলা ৪৪০ নম্বরের মধ্যে ৪২১ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। শনিবার বোর্ডের তরফে সৌরভ গৌর এই কথা জানিয়েছেন।

ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের শিক্ষা দফতরের তরফ থেকে প্রথম স্থান অধিকার করা জি নির্মলাকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। যেভাবে আর্থিক প্রতিবন্ধকতা ও সামাজিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে নির্মলা পরীক্ষায় প্রথম হয়েছে, তাকেই কুর্নিশ জানানো হয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে। পরীক্ষায় দুর্দান্ত ফল করে নির্মলা চান আগামীদিনে আইপিএস অফিসার হতে। তিনি জানান, আইপিএস অফিসার হয়ে তিনি বাল্য বিবাহকে চিরতরে বন্ধ করতে চান। জানা গিয়েছে, নির্মলা যখন বিয়ে না করা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, তখন তার পাশে এসে দাঁড়িয়েছিলেন জেলাশাসক জি শ্রুজানা। তাঁর হস্তক্ষেপেই বিয়ে বন্ধ হয়ে যায়। নির্মলার এই সাফল্যের পর খুশি তিনিও।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়