মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আখ ক্ষেতের এক পাশে পড়ে মায়ের আধপোড়া লাশ। আর তার পাশে বসে দেড় বছরের শিশু। কার্যত নির্বিকারহীন। আপন মনেই খেলছিল। অবুঝ শিশু বুঝতেই পারেনি, যার কোলে এতদিন খেলছিল, যার বুকের দুধ তৃষ্ণা মিটিয়েছিল, যে গুনগুন করে গান গেয়ে ঘুম পাড়াতো, সেই মা আর কখনও কথা বলবে না, কোলে তুলে নিয়ে আদর-সোহাগে ভরিয়ে দেবে না। গল্প নয়, এমন পিলে চমকানো ঘটনার সাক্ষী থেকেছেন বিজনৌরের নূরপুরের আলমপুর এডবা গ্রামের বাসিন্দা। ওই হৃদয়বিদারক দৃশ্য দেখেই পুলিশে খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন খোদ জেলার পুলিশ সুপার কেকে বিষ্ণোই। মৃতা মহিলার নিথরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি একরত্তি শিশুকেও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতার পরিচয় শনাক্ত করা যায়নি। আশেপাশের গ্রামের বাসিন্দাদের কাছে মৃতার আধপোড়া শরীরের ছবি পাঠানো হয়েছে।

বিজনৌরের পুলিশ সুপার কেকে বিষ্ণোই জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মৃতা মহিলার বয়স ২৫ থেকে ২৬ বছর। সম্ভব দুষ্কৃতীরা মৃতা ও তার দেড় বছরের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল। যে কারণে অন্য কোথাও থেকে মহিলা ও তাঁর বাচ্চাকে আখ ক্ষেতে নিয়ে আসা হয়েছিল। আখ ক্ষেতে আগুন ধরানোর চেষ্টা করলেও সফল হয়নি দুষ্কৃতীরা। যে কারণে মহিলা যেমন পুড়ে ছাই হয়ে যাননি, তেমনই দেড় বছরের শিশুটিও অক্ষত রয়েছে। মৃত মহিলাকে স্থানীয় বাসিন্দারা চিনতে পারছেন না। ফলে আশেপাশের গ্রামে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মৃতার পরিচয় শনাক্ত হলে ভয়াবহ হত্যাকাণ্ডের সুরাহা করতে সুবিধা হবে।

পুলিশ সুপার জানিয়েছেন, মায়ের আধপোড়া দেহের পাশ থেকে উদ্ধার করা দেড় বছরের শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের কারও হদিশ পাওয়া না গেলে শিশুটিকে শিশু কল্যাণ সমিতি কিংবা কোনও স্বেচ্ছাসেবী সংস্থার হাতে হস্তান্তর করা হবে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২