হিট স্ট্রোকে মৃত্যু ৬০০ জনের, শোকের কান্না ইঁদুর মহলে

রাজশাহীর তাপমাত্রা গত তিন দিন ধরে প্রায় ৪২ ডিগ্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, সকালে বিশেষ প্রয়োজন ছাড়া না বেরানোর। সতর্ক করে বলা হয়েছে, হিট স্ট্রোকের সম্ভাবনা প্রবল। তা সত্যি প্রমাণিত হলো। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬০০ জনের। আর তাতেই কান্নার রোল পড়েছে ইঁদুর মহলে। নেমে এসেছে শোকের ছায়া। দেখা দিয়েছে তীব্র আতঙ্ক।

রাজশাহীর তাপমাত্রা গত তিন দিন ধরে প্রায় ৪২ ডিগ্রি। তাপপ্রবাহ জারি আছে ২০ দিন ধরে। এই পরিস্থিতিতে যেন মড়ক লেগেছে। বলা হচ্ছে, বাণিজ্যিক কারণে পালন করা অ্যালবিনো প্রজাতির ইঁদুরের (ALBINO RAT) কথা। হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ৬০০ টি ইঁদুরের। আর তার ফলেই চরম লোকসানের মুখে পড়েছেন খামারিরা। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রায় ২০ জন। উল্লেখ্য, এই ধরণের ইঁদুরের প্রতিটির দাম প্রায় ১২০ টাকা। একটি ছোট খামার থেকেই এই ধরণের ইঁদুর বিক্রি করে মাসে আয় হয় প্রায় ১০ হাজার টাকা। সালাউদ্দিন মামুন নামে এক ব্যবসায়ীর প্রায় সাড়ে তিনশোটি ইঁদুর মারা গিয়েছে গত কয়েকদিনে।

কেন মৃত্যু?  

দেশের সরকারি ল্যাব ও বিদেশি ল্যাবগুলিতে এই ধরণের ইঁদুর প্রতিপালন করা হয় এসি’তে। আর বাংলাদেশের বেশির ভাগ খামার টিনের চালের। তার নিচে ইঁদুর থাকে ছোট ছোট বাক্সে। এসি কেনার সামর্থ্য সকলের নেই। ফলে তীব্র গরমে হিট স্ট্রোকে হয় মৃত্যু।

বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকদের পরামর্শ:

বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকরা জানাচ্ছেন, এই পরিস্থিতির সমাধান সম্ভব একমাত্র শীতল স্থানে রাখা এবং প্রতিদিন স্নান করানোতে। তীব্র গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা প্রবল থাকলেও খাবারে বিষক্রিয়াতেও মৃত্যু হতে পারে বলে অনুমাণ। তবে আলাদা আলাদা খামারে একসঙ্গে কী করে গত কয়েকদিনে এত মৃত্যু হয়, সেই প্রশ্ন উঠছে। ময়নাতদন্ত করেই সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি