হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চালক অচেতন, তবু থামেনি সাহস! চলন্ত স্কুল বাসে হঠাৎ বিপদের মুহূর্তে যা করল কয়েকজন কিশোর-কিশোরী, তা এখন প্রশংসার ঝড় তুলেছে। উপস্থিত বুদ্ধি, সাহস আর দ্রুত সিদ্ধান্ত-এই তিনেই বড় দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেল একটি স্কুল বাস। আমেরিকার মিসিসিপিতে এক স্কুল বাসে ঘটে যাওয়া একটি ঘটনা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বুধবার সকালে হ্যানকক কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের একটি বাসে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিলেন চালক লিয়া টেলর। যাত্রাপথে হঠাৎই তিনি গুরুতর হাঁপানির সমস্যায় আক্রান্ত হন। ধীরে ধীরে তিনি নিয়ন্ত্রণ হারাতে শুরু করলে চলন্ত বাসটি বিপজ্জনকভাবে রাস্তার উপর এগোতে থাকে।

বাসের সামনের দিকে বসা এক ছাত্র প্রথমে বুঝতে পারে যে কিছু সমস্যা হয়েছে। সে দ্রুত উঠে গিয়ে স্টিয়ারিং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ার বদলে কয়েকজন ছাত্রছাত্রী একসঙ্গে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়। একজন ব্রেক চেপে বাস থামানোর চেষ্টা করে, অন্য একজন অসুস্থ চালকের প্রয়োজনীয় ওষুধ ব্যবহারে সাহায্য করে। আরও কয়েকজন মোবাইল ফোনে জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায়।

আরও পড়ুন: ‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

ছাত্রছাত্রীদের এই তৎপরতায় বাসে থাকা প্রায় ১২ জন স্কুল ছাত্রী প্রাণে বেঁচে যায়। শিক্ষার্থীদের প্রশংসা করেছে স্কুল কর্তৃপক্ষ। হ্যানকক মিডল স্কুলের প্রধান শিক্ষিকা জানান, জরুরি পরিস্থিতিতে যেভাবে ছাত্রছাত্রীরা ঠাণ্ডা মাথায় দায়িত্বশীল আচরণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। পরে স্কুলের একটি অনুষ্ঠানে সাহসিকতার জন্য কয়েকজন শিক্ষার্থীকে সম্মান জানানো হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ তাদের প্রশংসা করছেন। বাসচালক লিয়া টেলরও সুস্থ হওয়ার পর জানিয়েছেন, শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপই তাঁর জীবন বাঁচিয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, বিপদের সময় উপস্থিত বুদ্ধি ও সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা