‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, আফ্রিকান ছাত্রের প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যাম্পাস রাজনীতি মানেই উত্তেজনা, প্রতিশ্রুতি আর জনসংযোগের লড়াই। ছাত্র সংসদ নির্বাচনের প্রচার ঘিরে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)। বিশ্ববিদ্যালয়ের নাদিম তারিন হলের এক নির্বাচনী সভায় এক আফ্রিকান ছাত্রের হিন্দি ভাষণে দেওয়া প্রচার মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। স্বতঃস্ফূর্ত ভঙ্গি, রসিকতা এবং একাধিক চমকপ্রদ প্রতিশ্রুতির জেরে ওই ভাষণ দ্রুতই নজর কাড়ে নেটিজেনদের এবং ক্যাম্পাস রাজনীতির পরিসরে নতুন করে আলোচনার জন্ম দেয়। 

ঘটনাটি নাদিম তারিন (এনটি) হলের, যেখানে আয়ুবা নামে এক ছাত্র হল সেক্রেটারি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরুটা ছিল একেবারেই সাধারণ-শান্ত গলায় তিনি বলেন, “আমি মিথ্যে প্রতিশ্রুতি দেব না।” কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বক্তৃতার মোড় ঘুরে যায়। তিনি একের পর এক চমকপ্রদ ও খানিক ‘অতিরঞ্জিত’ প্রতিশ্রুতি দিতে শুরু করেন, যা মুহূর্তেই হাসির রোল তোলে উপস্থিত ছাত্রদের মধ্যে। আয়ুবার দাবি, “গরম বেশি, তাই সবাইকে এসি দেব,” এমনকি “অ্যানেক্সে পাঁচটি এসি বসানো হবে।” এখানেই থামেননি তিনি। আরও বলেন, “হলে সুইমিং পুল বানাব,” এবং “কলেজ দূরে, তাই মেট্রো চালু করব।” তাঁর এই মন্তব্যে দর্শকদের মধ্যে হাসি-তালি-উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো হল। এর পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, প্রতিটি তলায় ওয়াশিং মেশিন বসানো হবে এবং সেক্রেটারি হলে দিনে তিনবার চায়ের ব্যবস্থা করবেন। তাঁর বক্তব্যের শেষে “আয়ুবা জিন্দাবাদ” স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

আরও পড়ুনঃ উপচে পড়া ভিড় মেট্রোতে, বসার সিট না পেয়ে মহিলা যা করলেন…..

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ মজার ছলে কটাক্ষ করেছেন, আবার অনেকেই তাঁর আত্মবিশ্বাস ও মঞ্চদখলের দক্ষতার প্রশংসা করেছেন। অনেকের মতে, আয়ুবা শুধু একজন প্রার্থী নন, তিনি এক ‘ক্রাউড পুলার’।সব মিলিয়ে, এই ঘটনা আবারও প্রমাণ করল-ক্যাম্পাস রাজনীতি শুধু প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং তা সংস্কৃতি, রসিকতা ও সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?