ChatGPT-তে ভূয়ো খবর ছড়ানোর দায়ে চিনে গ্রেফতার এক নেটা নাগরিক

এই প্রথম চিনে চ্যাটজিপিটির কোনও ব্যবহারকারীকে গ্রেফতার করা হলো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বেই এখন চ্যাটজিপিটি চ্যাটবট নিয়ে উত্তেজনা চলছে। কৃত্রিম  বুদ্ধিমত্তার ব্যবহারে অনেকেই উচ্ছ্বসিত। সেই চ্যাটজিপিটিতে ট্রেন দুর্ঘটনার ভূয়ো খবর প্রচারের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে চিনের পুলিশ। এই প্রথম চিনে চ্যাটজিপিটির কোনও ব্যবহারকারীকে গ্রেফতার করা হলো। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের পুলিশের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

চিনের দৈনিক সংবাদপত্র ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি গানসু প্রদেশের পুলিশের কোংতোং কাউন্টির সাইবার অপরাধ শাখার গোয়েন্দাদের গোচরে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর ঘোরাফেরা করছে। আদৌ ওই ধরনের কোনও ঘটনা ইদানিং ঘটেনি। লোকাল ট্রেনের দুর্ঘটনার ভুয়ো খবর চিনের সার্চ ইঞ্জিন বাইডুর বাইজিহাহোর ২০ অ্যাকাউন্টে ওই ভূয়ো খবর পোস্ট করা হয়। ১৫ হাজারের বেশি ব্যবহারকারী ওই ভূয়ো খবর পড়েছেন।

সাইবার অপরাধ শাখার গোয়েন্দারা তদন্তে নেমে হং নামে এক ব্যাক্তিকে আটক করেন। জেরায় ওই ব্যাক্তি স্বীকার করে নেন, ট্যাটপিজিটির মাধ্যমেই ট্রেন দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর খবর রটিয়েছেন। গানসু পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে চ্যাটপিজিটির মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি পাকানোয় ইন্ধন জোগানোয় ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সাধারণত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভূয়ো খবর ছড়ানোর জন্য পাঁচ বছরের জেলের সাজা হওয়ার কথা থাকলেও চ্যাটপিজিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভূয়ো খবর ছড়ানোর জন্য ধৃতের ১০ বছরের জেল ও আর্থিক জরিমানা হতে পারে।  

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি