শ্বেতশুভ্র বরফে গড়ে উঠল রঙিন ঘর, ফিনল্যান্ডে ভারতীয় পরিবারের কীর্তিতে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড় আর বরফ ভালবাসেন না এমন মানুষ বিরল। সম্প্রতি ফিনল্যান্ডে বসবাসকারী একটি মালয়ালি পরিবার শ্বেওশুভ্র তুষারে বানিয়ে ফেলেছেন একটি ছোট্ট বাড়ি। এ যেন সেই রবীন্দ্রনাথের অমোঘ পংক্তি ‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা’র বাস্তবিক রূপ। এই নিয়ে একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে খুদে সন্তানকে সঙ্গে নিয়ে ওই দম্পতি বাড়ির বাইরে প্রবল তুষারপাতের মধ্যেই গড়ে তুলেছেন ঘর। ২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে যেভাবে তাঁরা নিজেদের অসাধারণ সৃজনশীলতার প্রদর্শন ঘটিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। সেই সঙ্গে ভূয়সী প্রশংসা পেয়েছে খুদের অবিশ্বাস্য এনার্জি।

একেবারে সাধারণ অ্যালুমিনিয়াম ফয়েল পাত্র ব্যবহার করে ইটের আকৃতির বরফের টুকরো প্রথমে তৈরি করে নিয়েছেন দম্পতি। পাত্রগুলির মধ্যে দিয়ে দিয়েছেন রঙিন জল। স্বাভাবিকভাবেই হিমাঙ্কের নীচে তাপমাত্রায় জল পরিণত হয়েছে বরফে। এই বরফই হয়ে উঠেছে বাড়ির মূল গাঁথনি। তারপর সেই ‘রঙিন ইট’ দিয়ে তৈরি করা হয়েছে ঘর। লাল, নীল, হলুদ, সবুজ- সাদা বরফে রঙিন বাড়ি যেন রূপ নিয়েছে এক টুকরো স্বর্গের।

 

গোটা ক্লিপ জুড়ে দম্পতি ও তাঁদের সন্তানকে হাসিমুখে অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করতে দেখা গিয়েছে। তাঁদের এই সৃষ্টির সাক্ষী থেকেছে রাতের আকাশ জুড়ে থাকা অনিন্দ্যসুন্দর অরোরা বোরিয়ালিস। সে এক নৈসর্গিক সৌন্দর্য্য। ফিনল্যান্ড যেন মুহূর্তেই হয়ে ওঠে সুমেরু। আর বরফের বাড়ি যেন ইগলু। বরফের বাড়ি হতে যেটুকু সময়। তারপরেই গোটা পরিবার লোটা কম্বল নিয়ে মিলে চলে গিয়েছেন সেই তুষারঘরের ভেতরে। তখন তাপমাত্রা খুব বেশি হলে ২ ডিগ্রি সেলসিয়াস। তাতে কী, নিজের সৃষ্টির আনন্দ নেওয়ার জন্য সব কষ্ট সহ্য করা যায়। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।

ওই বরফ নির্মিত ঘরে থাকা থেকে শুরু করে ইন্ডাকশন ওভেনে রান্না করে খাওয়া, বারবিকিউ তৈরি- বরফের মধ্যে জীবনের প্রতিটি মুহূর্তের আনন্দ উপভোগ করেছেন দম্পতি। মা বাবার সঙ্গে প্রবল ঠাণ্ডায় তুষারগৃহে ঘুমিয়েছে তাঁদের একরত্তি কন্যাও। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করেছেন মালয়ালি দম্পতি। তারপর থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল। সকলেই এখন মা-বাবা-মেয়ের প্রশংসায় পঞ্চমুখ।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর