প্রাক্তন বান্ধবীকে খুনের দায়ে ইতালির ফুটবলারের যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের প্রাক্তন বান্ধবীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের দায়ে ইতালির ফুটবলার জিয়োভান্নি পাদোবানিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। ওই খুনে সহযোগিতা করার জন্য জিয়োভান্নির সঙ্গী এক মহিলা মডেলকেও একই শাস্তি শোনানো হয়েছে। ঘটনার সময়ে তিনি মানসিকভাবে স্থিতিশীল ছিলেন না বলে বিচারককে জানিয়ে ক্ষমা চেয়েছিলেন জিয়োভান্নি। যদিও তাতে লাভ হয়নি।

‘দ্য মেট্রো’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বয়সে অনেক বড় আলেজান্দ্রা মাতেউজ্জির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২৮ বছর বয়সী ফুটবলার জিয়োভান্নির। দুজনের বয়সের তফাত ছিল ২৮ বছরের। একই সঙ্গে থাকতে শুরু করেছিলেন দুজনে। কিন্তু ওই সম্পর্ক বেশিদিন টেকেনি। নানা কারণে দুজনের মধ্যে দুরত্ব তৈরি হয়। জিয়োভান্নিকে নিজের বাড়ি থেকে বের করে দেন আলেজান্দ্রা। ওই অপমান মেনে নিতে পারেননি জিয়োভান্নি।

২০২২ সালের অগস্ট মাসে নিজের বাড়ির সামনেই প্রাক্তন প্রেমিকা আলেজান্দ্রাকে বেসবলের ব্যাট ও হাতুড়ি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করেন জিয়োভান্নি। খুনের সময়ে বোন স্টেফানিয়ার সঙ্গে ফোনে কথা বলছিলেন আলেজান্দ্রা। ফোনের অন্য প্রান্ত থেকে দিদির প্রাণে না মারার আকুল আর্তিও শুনতে পান স্টেফানিয়া। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় আলেজান্দ্রাকে পড়ে থাকতে দেখেন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের