মাদ্রিদের রাস্তায় শাড়ি-চটি পরে জগিং মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মাদ্রিদ: কলকাতায় থাকুন কিংবা রাজ্যের অন্য কোনও প্রান্তে থাকুন, সকালে উঠে নিয়মিত শরীর চর্চায় ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরে এসেও সেই নিয়মের ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার সকালে শাড়ি পরেই মাদ্রিদের রাস্তায় জগিংয়ে নেমে পড়লেন বাংলার প্রশাসনিক প্রধান। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে হাঁপিয়ে পড়লেন বিশালাকায় বপুর সফরসঙ্গীরা।

বুধবার বিকেলেই আট দিনের সফরে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ যাত্রা পথের ক্লান্তি কাটাতে হোটেলেই বিশ্রাম নেন। এদিন সন্ধেয় বাংলার ফুটবলের উন্নয়ন নিয়ে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার কথা। তার আগেই সকাল-সকাল মাদ্রিদের রাস্তায় হাঁটতে নেমে যান মমতা। পরনে বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি। গায়ে জড়ানো ক্রিম রংয়ের শাল। পায়ে পরিচিত হাওয়াই চটি। একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। ষাট পেরনো বাংলার প্রশাসনিক প্রধানের সঙ্গে হাঁটতে গিয়ে পিছিয়ে পড়ছিলেন তাঁর সফরসঙ্গীরা। আর সেই কারণে মাঝে মধ্যে থমকে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে।

শুধু যে সকাল-সকাল মাদ্রিদের রাস্তায় হেঁটেছেন তাই নয়, স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ান নিয়ে সুর তোলেন। দক্ষ হাতেই ‘আমরা করব জয়’ বাজান বাংলার মুখ্যমন্ত্রী। আর দক্ষ হাতে মমতাকে অ্যাকোর্ডিয়ান বাজাতে দেখে অকাক চোখে চেয়ে থাকেন ওই শিল্পী।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের