ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন বেনজেমা, কিন্তু কেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা। গতকাল মঙ্গলবার বিশেষ আদালতে ওই মামলা দায়ের করেছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার আইনজীবী হিউজ ভিগিয়ের। কিন্তু কেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকলেন দেশটির প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড়?

ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর। হামাসের হামলার পাল্টা জবাব দিতে ওই দিন থেকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে ঝাঁপিয়ে পড়ে ইজরায়েলের জল্লাদ বাহিনী। গোটা বিশ্বে ওই নরহত্যা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। নিরীহ ফিলিস্তিনিদের হত্যালীলার প্রতিবাদে সামিল হলেন আলজেরিয় বংশোদ্ভুত ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তিনি লেখেন, ‘ গাজার যে সব বাসিন্দারা অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে তাদের জন্য আমাদের বিশেষ প্রার্থনা থাকছে। কোনও সভ্য মানুষ ওই নৃশংস হামলা সমর্থন জানাতে পারে না।’

বেনজেমার ওই পোস্টই চটে যান ইজরায়েলি গণহত্যার উগ্র সমর্থক ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর বিশ্বস্ত অনুচর তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এক ফরাসি টিভি চ্যানেলে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে তিনি বলেন, ‘করিম বেনজেমার সঙ্গে কুখ্যাত ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে। তাই তিনি হামাসের মতো মুসলিম জঙ্গি সংগঠনকে সমর্থন জানাচ্ছেন।’ ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন বেনজেমা। মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে দারমানিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পথেই হাঁটলেন ফরাসি ফুটবল তারকা।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের