বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটি কাটাতে গিয়ে হোটেলের বাথরুমে ঢুকেছেন, আর টয়লেটের ভিতর থেকে আপনাকে তাকিয়ে দেখছে এক বিষধর সাপ! শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও, ঠিক এমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন ফিলিপাইনে বেড়াতে যাওয়া একদল বন্ধু। আনন্দের মুহূর্ত পরিণত হয় আতঙ্কে।

ঘটানটি ঘটেছে ফিলিপাইনের নর্দার্ন নেগ্রোস ন্যাচারাল পার্কের অন্তর্গত সালভাদর বেনেডিক্টোর একটি রিসোর্টে। পাঁচ বন্ধুর একটি দল সেই রিসোর্টে ছিলেন। তাঁদের একজন বাথরুমে গিয়ে প্রথমে টয়লেটের জলে একটি কালো বস্তু দেখতে পান। তিনি ভেবেছিলেন, হয়তো ঠিকমতো ফ্ল্যাশ করা হয়নি। কিন্তু আবার ফ্ল্যাশ করার পর হঠাৎ টয়লেটের পাইপের ভিতর থেকে একটি সাপের মাথা বেরিয়ে আসে। দৃশ্যটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে একটি লাঠি দিয়ে সাবধানে পরীক্ষা করলে দেখা যায়, সাপটি জীবিত এবং ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে।

আরও পড়ুন: কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

ভিডিওতে দেখা যায়, লম্বা সাপটি জিভ নাড়তে নাড়তে চারপাশ পর্যবেক্ষণ করছে। প্রথমে এটিকে জলজ সাপ মনে হলেও, সরীসৃপ বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি কিং কোবরা। বিশ্বের অন্যতম দীর্ঘ ও মারাত্মক বিষধর সাপ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই এলাকায় আগেও কিং কোবরা দেখা গিয়েছে। তবে এটি কোথাও অবৈধভাবে রাখা হয়েছিল কি না, সেটিকে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল