কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দুশাস্ত্র অনুযায়ী, প্রতি মাসের পূর্ণিমা ও অমাবস্যার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। চলতি বছরে এইদিনটি পালন করা হবে আগামী  শনিবার (১৬ মে)। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার বিকেল পর্যন্ত রয়েছে এই তিথি। শনিবার সকল আচার অনুষ্ঠান পালন করা শুভ বলে জানা যাচ্ছে। এই দিনে শনিজয়ন্তীও পালন করা হবে। সেই কারণে এর তাৎপর্য আলাদা।

পূর্বপুরুষদের স্মরণ করার জন্য দিনটি শ্রেষ্ঠ বলে মনে করা হয়। অতীতের ভুল সংশোধন করে জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার জন্য এদিন একাধিক আচার অনুষ্ঠান পালন করা হয়। মনের শান্তি বজায় রেখে মহৎ সংকল্প গ্রহণ করার জন্য গুরুত্বপূর্ণ এই দিনটি। নির্দিষ্ট সময়ে স্নান করে দান করা খুব ভাল বলে ধরা হয়। এর ফলে শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ দূর করা সম্ভব হয়। চলতি বছর শনিবার ভোর ৪.০৫ থেকে ৫.২০-র মধ্যে স্নান করলে শুভ ফল পাওয়া যাবে। স্নান সেরে তামার পাত্র থেকে সূর্যদেবকে জল দিতে হবে। তারপরে শস্য, বস্ত্র, কালো তিল দান করতে হবে। শনিবার অমাবস্যা পরার কারণে শনিমন্দিরে তেলদান করা খুব শুভ বলে মনে করা হয়। পাশাপাশি অসহায় মানুষকে খেতে দেওয়াও খুব শুভ। পুণ্য অর্জন করার জন্য নয়, মনের শান্তির জন্য দান করা প্রয়োজন।

জনশ্রুতি পুকুর বা নদীতে এদিন স্নান করলে মানসিক চাপ কমে যায়। অনিচ্ছাকৃত কোনও ভুল হয়ে থাকলে তা দূর হয়। এইদিনে পূর্বপুরুষদের স্মরণ করার দিন। তাঁদের এদিন স্মরণ করলে বাড়িতে শান্তি বজায় থাকে। পরিবারের মধ্যে কোনও অশান্তি থাকলে, তা দূর হয়। অসহায় মানুষকে এদিন কালো তিল, গরম খাবার বা জামাকাপড় দিলে জীবনের সকল সমস্যার সমাধান হয়। এদিন সাধারণ খাবার খাওয়া থেকে শুরু করে মনকে শান্ত রাখার প্রয়োজন রয়েছে। সন্ধ্যেবেলা একটি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ দিন। তাহলে শনিদেব এবং আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ জীবনে বয়ে আনবে।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক