রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? খান পিঁপড়ে বাটা

Share:

পৃথ্বীজি‍ৎ চট্টোপাধ্যায়: আজকাল ঠান্ডা গরমে অনেকেরই সর্দি-জ্বর লেগে থাকে। তাই একটুতেই যাতে শরীর খারাপ না হয়, তার জন্য নিজের অনাক্রম্যতা (immunity) বাড়ানো অতি আবশ্যক। তবে জানেন কী, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের অরণ্যাঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের দৈনন্দিন খাদ্য সংস্কৃতিতে এমন একটি পদ আছে, যা অব্যর্থ অনাক্রম্যতা বর্ধক খাবার নাম পরিচিত। এই বিশেষ খাবারটি হল পিঁপড়ে বাটা বা কুরকুট

গরম ভাতের সঙ্গে পিঁপড়ে বাটার স্বাদ—এ যেন একেবারে খাঁটি দেশি সুখ। বাংলার জঙ্গলমহল অঞ্চলে বহুকাল ধরেই পরিচিত এই খাবারটি স্থানীয়ভাবে কুরকুট নামে পরিচিত। লাল পিঁপড়ে ও তাদের ডিম দিয়ে তৈরি এই চাটনি বা ভর্তা শুধু মুখরোচকই নয়, পুষ্টিগুণ ও ঔষধি গুণে ভরপুর এক ঐতিহ্যবাহী লোকখাদ্য।

একসময় ভুল ধারণা ছড়িয়েছিল যে বনপাহাড়ি গ্রামের মানুষ দারিদ্র্যের কারণে পিঁপড়ের ডিম খেতে বাধ্য হচ্ছেন। কিন্তু লোকসংস্কৃতিবিদেরা এই ধারণা ভেঙে দিয়েছেন। তাঁরা জানান, পুষ্টি ও স্বাদের কারণেই প্রজন্মের পর প্রজন্ম ধরে আদিবাসীরা কুরকুট খেয়ে আসছেন। এটি তাঁদের দৈন্যের পরিচয় নয়, বরং একটি সমৃদ্ধ খাদ্য ঐতিহ্যের প্রতীক।

পুষ্টিগুণের দিক থেকে কুরকুট অত্যন্ত সমৃদ্ধ। এতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি-১২, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এবং প্রায় ১৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই কারণেই একে বলা হয় “নিউট্রিশনাল সিকিউরিটি অফ ট্রাইবাল পিপল” (Nutritional Security of Tribal People)। জ্বর, সর্দি-কাশি ও শরীর দুর্বল হলে কুরকুটের চাটনি পথ্য হিসেবে উপকারী বলে বিশ্বাস করা হয়। এটি মুখের বিস্বাদভাব দূর করে এবং শরীরে শক্তি জোগায়।

বর্ষাকালে পিঁপড়ের ডিম সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ জীবিকার উৎস। এই সময় বাজারে এর দাম কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ওঠে। রুটিরুজির তাগিদে বহু মানুষ এই ঝুঁকিপূর্ণ পেশা বেছে নেন।

২০২৪ সালের জানুয়ারি মাসে লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পাওয়ায় এই লোকখাদ্য জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। সাধারণত কুরকুট বাটা তৈরি করা হয় পিঁপড়ের ডিম, কাঁচা পেঁয়াজ, রসুন, লঙ্কা ও নুন মিশিয়ে। গরম ভাত বা পান্তা ভাতের সঙ্গে এই চাটনি এক অনন্য স্বাদ অভিজ্ঞতা দেয়।

সব মিলিয়ে, পিঁপড়ে বাটা বা কুরকুট কেবল একটি খাবার নয়—এটি জঙ্গলমহলের মানুষের পুষ্টি, জীবনযাপন ও সাংস্কৃতিক পরিচয়ের এক অমূল্য অংশ, যা আজ স্বাস্থ্যসচেতন সমাজেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট