রাস্তায় আচমকা বাইক-গাড়ির পিছনে কুকুর তাড়া করে ? জেনে নিন এর রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : রাস্তা দিয়ে নিত্য যাত্রী যারা তাঁরা হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন, হঠাৎ কুকুর পিছু নেওয়া। বিশেষ করে যারা বাইক,স্কুটি বা গাড়ি চালান। গাড়ি চালাতে চালাতে দেখলেন পেছনে থেকে ধাওয়া করল একটি কুকুর। ঘেউ ঘেউ করে তাড়া করে চালককে। দূর থেকে যে গতিতে ছুটে আসে যেন মনে হবে হিংস্র পশু। রাস্তায় যাতায়াতের সময় এমন দৃশ্য চোখে পড়েই থাকে প্রায়শই। জানেন কী এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে।

যখন রাস্তার কুকুর তাড়া করে, তখন চালক গাড়ির গতি বাড়ান। চেষ্টা করেন যত দ্রুত সম্ভব পথ থেকে কুকুরকে এড়িয়ে জায়গাটা ছেড়ে যাওয়ার৷ এই তাড়াহুড়োয় অনেক সময় দুর্ঘটনা ঘটে মানুষের।কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন কুকুর হঠাৎ গাড়ির পিছনে ঘেউ ঘেউ…করতে করতে ছোটে কেন ? এই প্রশ্নের উত্তর দিচ্ছে বিজ্ঞান।

বিজ্ঞান বলছে কুকুরের এই আচরণের জন্য মানুষ দায়ী নন, বরং গাড়ির টায়ারই তাদের লক্ষ্য। আসলে গাড়ির টায়ার থেকে আসা অন্যান্য কুকুরের গন্ধের কারণে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। আসলে, কুকুরের ঘ্রাণ ক্ষমতা খুব বেশি। কুকুররা গাড়ির টায়ার বা পিলারে প্রস্রাব করে তাদের ঘ্রাণ অন্য কুকুরের কাছে ছড়িয়ে দিতে চায়।

গাড়ি একটি কলোনি বা রাস্তার মধ্য দিয়ে যায়, তখন সেই জায়গার কুকুরেরা টায়ারের উপর অন্য কুকুরের গন্ধ পায়। এই গন্ধের কারণে কুকুর আপনার গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে।আসলে, কুকুররা অন্যান্য এলাকার কুকুর সহ্য করে না। তাই ওইভাবে দৌড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়াই বুদ্ধিমানের কাজ। বরং শান্ত হন। তাড়াহুড়ো করবেন না। রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করুন। গাড়ির গতি বাড়াবেন না। বরং গতি স্বাভাবিক রাখুন। এইসময় বাড়তি সতর্ক থাকুন।

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান