বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

Share:

নিজস্ব প্রতিনধি: রাজনীতির মঞ্চ থেকে সরাসরি ডান্স ফ্লোরে! এমনটা হয়তো কেউ কল্পনাও করেননি। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার একাধিক নাইটক্লাবে এমনই দৃশ্য দেখা যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুল আলোচিত ‘হাম্বা হাম্বা’ স্লোগানকে রিমিক্স করে বাজানো হচ্ছে, আর সেই তালেই তাল মিলিয়ে উচ্ছাসের সঙ্গে নাচছেন তরুণ-তরুণীরা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, কলকাতার জনপ্রিয় নাইটক্লাবগুলিতে ডিজেরা রাজনৈতিক স্লোগানকে নতুন ছন্দে পরিবেশন করছেন। আলো-ঝলমলে ডান্স ফ্লোরে উপস্থিত মানুষজন সেই গানের সঙ্গে গলা মিলিয়ে নাচছেন, হাসছেন এবং মুহূর্তটি উপভোগ করছেন। অনেকেই এই দৃশ্যকে রাজনৈতিক ব্যঙ্গের এক অভিনব রুপ হিসেবে দেখছেন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই এই রিমিক্স গানটি বিশেষভাবে আলোচনায় আসে। রাজনৈতিক বার্তা, ব্যঙ্গ এবং বিনোদনের এমন মিশ্রণ সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। অনেক সামাজিকমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটি যেন এক নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক। 

 

View this post on Instagram

 

A post shared by Rajniti Rumble (@rajnitirumble)

আরও পড়ুন: জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলি দ্রুত ভাইরাল হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ তা দেখছেন। কেউ একে নিছক মজা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি জনমতের এক নতুন ভাষা। অনেক নেটিজেনদের মতে, রাজনীতির ভাষা এখন আর শুধুই বক্তৃতা ও পোস্টারে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গিয়েছে তরুণদের পার্টি সংস্কৃতির মধ্যেও। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি, সংস্কৃতি এবং ডিজিটাল বিনোদনের সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে।

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম