২০২৩ সালে গুগল সার্চে শুভমন গিলদের টেক্কা কিয়ারা আদবানির

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষের মুখে ২০২৩ সাল। আর ১৯ দিন বাদেই শুরু হবে নতুন বছর। চলতি বছরে ভারতে কোন তারকাদের সবচেয়ে বেশি নেটমাধ্যমে খুঁজে বেড়িয়েছেন আম আদমি, তার তালিকা প্রকাশ করেছে গুগল। আর ওই তালিকায় অবিশ্বাস্যভাবে শীর্ষে রয়েছেন বলি সুন্দরী কিয়ারা আদবানি। ২০২৩ সালে ভারতে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে তাঁর সম্পর্কেই বেশি খোঁজ নিয়েছেন নেটা নাগরিকরা।

সবচেয়ে বিস্ময়ের হলো, চলতি বছর একের পর এক রেকর্ড গড়া ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম নেই তালিকায়। বিজেপির পক্ষ থেকে যাঁকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসাবে দাবি করা হয়, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নাম নেই। গত এক বছরে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি যাঁদের খুঁজে বেড়িয়েছেন তাদের ১০ জনের এক তালিকা প্রকাশ করা হয়েছে। ওই ১০ জনের মধ্যে ছয়জনই ক্রিকেট জগতের। দুজন অভিনয় জগতের, একজন ইউটিউবার এবং একজন ফুটবলার।

তালিকায় এক নম্বরে রয়েছেন বলি সুন্দরী কিয়ারা আদবানি। দুইয়ে রয়েছেন ভারতের প্রতিভাবান ক্রিকেটার এবং অনেক তরুণীর হৃদয়ের মানুষ  শুভমন গিল। তিন নম্বরে রয়েছেন সদ্য সমাপ্ত বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্স করা নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র। চার নম্বরে বাংলার জোরে বোলার মহম্মদ শামি। পাঁচে জায়গা করে নিয়েছেন বিখ্যাত ইউটিউবার এলভিস যাদব। ৬ নম্বরে রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সাত নম্বরে বিশ্বকাপে অতিমানবীয় ইনিংস খেলে আফগানিস্তানকে হারিয়ে দেওয়া অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আটে ফুটবলার ডেভিড বেকহ্যাম। নয় নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব এবং ১০ নম্বরে বিশ্বকাপ ফাইনালের নায়ক তথা অজি ওপেনার ট্র্যাভিস হেড।  

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন