‘আমার ১৩ বছরের মেয়ের কাছেও নগ্ন ছবি চাওয়া হয়েছিল’, অনলাইন গেমিংয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অক্ষয়ের

প্রথম প্রথম এক অজ্ঞাত ব্যক্তি নিতারাকে 'ধন্যবাদ', 'ভালো খেলেছো' এবং 'চমৎকার'-এমন সব ভদ্র বার্তা দিয়ে নিতারার প্রশংসা করতে শুরু করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন বেটিং অ্যাপ থেকে গেমিং অ্যাপ, সবটাই ভয়াবহ প্রতারণার ফাঁদ। এ নিয়ে লাগাতার সতর্ক করছে পুলিশ প্রশাসন। তবুও যুবসমাজ অনলাইন বেটিং-গেমিং অ্যাপের প্রলোভনে বারবার জড়িয়ে পড়ছে। যার ফলে কেউ কেউ সর্বস্বান্ত হচ্ছে, আবার কেউ কেউ অকালেই নিজেকে বলি দিচ্ছে। এবার অনলাইন গেমিংয়ের সঙ্গে জড়িত একটি ঘটনা প্রকাশ্যে আনলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। শুক্রবার (৩ অক্টোবর) ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনী হয়েছে মুম্বই পুলিশের মহাপরিচালক (DG) কার্যালয়ে। সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অক্ষয় তাঁর কন্যা নিতারার সঙ্গে জড়িত একটি বিরক্তিকর ঘটনা শেয়ার করেন। যেটি অনলাইন গেমিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এটাই ছিল এই অনুষ্ঠানের সবচেয়ে প্রভাবশালী মুহূর্তগুলির মধ্যে একটি। অভিজ্ঞতা বর্ণনা করে অভিনেতা জানান যে, কয়েক মাস আগে তাঁর মেয়ে নিতারা অনলাইন ভিডিও গেম খেলার সময় একজন অজানা ব্যক্তির মুখোমুখি হয়েছিল। যিনি প্রথম প্রথম নিতারাকে অনেক বন্ধুত্বপূর্ণ এবং উৎসাহব্যঞ্জক বার্তা পাঠাতেন।

 

অভিনেতার কথায়, ‘বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন গেম অপরিচিতদের সঙ্গে খেলতে দেয়। তেমনই নিতারাও অপরিচিত দের সঙ্গে গেম খেলা শুরু করে। প্রথম প্রথম এক অজ্ঞাত ব্যক্তি নিতারাকে ‘ধন্যবাদ’, ‘ভালো খেলেছো’ এবং ‘চমৎকার’-এমন সব ভদ্র বার্তা দিয়ে নিতারার প্রশংসা করতে শুরু করেন। তখন নিতারা স্বাভাবিক ভাবেই ওই ব্যক্তিকে ভাল মানুষ বলে মনে করে। এরপর ওই ব্যক্তি নিতারাকে জিজ্ঞাসা করেন যে, নিতারা পুরুষ না মহিলা। যখন নিতারা বলে যে, সে এক মহিলা। তখন ওই ব্যক্তির কথোপকথনের সুর বদলে যায়। ওই অপরিচিত ব্যক্তিটি হঠাৎই নিতারাকে নগ্ন ছবি পাঠাতে বলেন। তখন আমার মেয়ে নিতারা তাৎক্ষণিকভাবে গেমটি বন্ধ করে দিয়ে আমার স্ত্রীকে সবটা জানায়। সৌভাগ্যক্রমে, শিশু হলেও তার সঙ্গে কী ঘটেছিল তা জানাতে দ্বিধা করেনি। এই ধরণের পদ্ধতিগুলি সাইবার অপরাধের একটি বৃহত্তর ধরণ। যেখানে প্রথমে শিকারীদের বিশ্বাস তৈরি করে এবং তারপর নাবালকদের শোষণ করার চেষ্টা করে ওই সকল প্রতারকরা। যার ফলে প্রায়শই চাঁদাবাজি এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। মাসব্যাপী এই উদ্যোগটি নাগরিকদের, বিশেষ করে শিশু, অভিভাবক এবং স্কুলগুলিকে অনলাইন সুরক্ষা, ডিজিটাল দায়িত্ব এবং সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করার উপায় সম্পর্কে শিক্ষিত করার উপর আলোকপাত করবে।’

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন