তিন সন্তান থাকতেও প্রেমের আবেশে বধূ! উদ্যোগ নিয়ে স্ত্রীকে শালার সঙ্গে বিয়ে দিলেন স্বামী

গল্পটি শুরু হয়েছিল ২০১১ সালে। জানদহের বাসিন্দা রানি আদালতে আহিরপুরের বাসিন্দা কুন্দন কুমারকে বিয়ে করেছিলেন। কুন্দন একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র (সিএসপি) চালাতেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের বৈশালীর এক মহিলার গল্প হার মানাবে সিনেমার কাহিনীকে। যিনি স্বামীকে ছেড়ে তাঁর মামাকে বিয়ে করেছেন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প। কিন্তু তিনি নিজেও জানতেন না, জীবন তাঁকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেবে, যা থেকে তিনি বেরোতে পারবেন না। তিন সন্তান, স্বামী, বাড়ি এবং পরিবার সবকিছু ছেড়ে নতুন প্রেমিকের সঙ্গে এখন নতুন জীবন শুরু করেছেন মহিলা। এই গল্পের প্রধান চরিত্রগুলি হলেন রানি কুমারী, তাঁর প্রথম স্বামী কুন্দন কুমার এবং তাঁর দ্বিতীয় স্বামী গোবিন্দ কুমার। গোবিন্দ হলেন রানির তুতো ভাই। গল্পটি শুরু হয়েছিল ২০১১ সালে। জানদহের বাসিন্দা রানি আদালতে আহিরপুরের বাসিন্দা কুন্দন কুমারকে বিয়ে করেছিলেন। কুন্দন একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র (সিএসপি) চালাতেন।

রানিকে বিয়ের পরে তাঁদের সংসার ঠিকঠাকই চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে রানি তিন সন্তানের জন্ম দেন। কিন্তু এই সময়ের মধ্যে, ইনস্টাগ্রাম তাঁর জীবনে প্রবেশ করে। প্রায় পাঁচ বছর আগে, রানি তাঁর তুতো ভাই গোবিন্দ কুমারের সঙ্গে সোশ্যাল মিডিয়ার যোগাযোগ করেন। তবে প্রথমে তাঁরা সেখানে সুখ দুঃখের গল্প করতেন। আড্ডা দিতেন। ধীরে ধীরে তাঁরা প্রেমে পড়েন। ফেসবুক-ইনস্টাগ্রামে তাঁরা নিয়মিত কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। এরপর রানির বাড়িতে সব জানাজানি হয়ে যায়। রানি মাঝে মধ্যেই স্বামী এবং সন্তানদের ছেড়ে যেতেন। গোবিন্দর সঙ্গে জম্মুতে ভ্রমণ করতেন। যেখানে কুন্দন কাজের জন্য থাকতেন।

প্রতিবারই, কুন্দন তাঁকে রাজি করিয়ে বাড়ি ফিরিয়ে আনতেন। দেড় মাস আগেও কুন্দন রানিকে জম্মু থেকে বাড়ি ফিরিয়ে এনেছিলেন। কিন্তু রানির স্পষ্ট করেন যে, তিনি আর কুন্দনের সঙ্গে থাকতে চাননা। এরপর একদিন তিনি স্বামী এবং সন্তানদের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবে অবাক করা বিষয় হল, বিরোধিতা করার পরিবর্তে, কুন্দন রানির সিদ্ধান্তকে সমর্থন করেন। আদালতে রানি এবং গোবিন্দের বিবাহ দেন, তিনি দাঁড়িয়ে থাকে তাঁদের বিয়ের সাক্ষী দেন। এবং রানিকে বিদায় দেন। আদালতের অনেকে এই ঘটনায় অবাক হয়ে যান। কুন্দন বলেন, যে তাঁর সঙ্গে থাকতে চান না। তাঁকে তিনি নিজের কাছে রাখতে চান না। তবে বিয়ের পরেও, রানি এবং তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। রানির কথায়, তিনি তাঁর প্রথম স্বামীর উপর অসন্তুষ্ট ছিলেন। তাই তিনি নিজের ভাই গোবিন্দকে বিয়ের সিদ্ধান্ত নেন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত