একেই বলে ভাগ্য! জন্মদিনের আগেই লটারিতে জিতলেন আড়াই কোটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  জন্মদিনে যদি কেউ উপহার পায় দুই লক্ষ মার্কিন ডলার, তবে আহ্লাদে আটখানা তো হবেই। এমন উপহার যে বড়ই বিরল। তাও আবার কারোর দেওয়া উপহার নয়, স্বয়ং নিজের থেকেই এই উপহার লাভ করেছেন। ১০, ২০ নয়, লটারিতে একেবারে জিতেছেন পুরো দুই লক্ষ মার্কিন ডলার। আমেরিকার নেব্রাস্কার বাসিন্দা হলেন মাইকেল হেনরিকস। তাঁর ৫৭তম জন্মদিনের ঠিক আগের দিন লটারি কাটেন তিনি। ব্যস অমনি ভাগ্যের চাকা গেল ঘুরে। জিতে নিলেন দুই লক্ষ মার্কিন ডলার। মানে ভারতীয় টাকায় প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা।

আমেরিকার বাসিন্দা মাইকেল হেনরিকস নিজের জন্মদিনের ঠিক আগে ২০ মার্কিন ডলার দিয়ে একটি লটারির টিকিট কেনেন। তাও অন্য একজনকে কিনতে দেখে উৎসুক হয়ে তিনি এই লটারি টিকিট কেনেন। টিকিট’টি কেনার সময় হয়তো তিনি কল্পনা করতে পারেন নি, তাঁর জন্য কত বড় ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে!

গত সপ্তাহে হেনরিকস নেব্রাস্কার স্প্রিংফিল্ডের লিংকনে সড়কের পাশের একটি দোকান থেকে ‘নেব্রাস্কা পিক ৫’–এর ‘টাইটানিয়াম ২০’ লটারির টিকিট কেনেন।

এই নিয়ে হেনরিকস জানান, রাস্তায় অন্য এক ব্যক্তিকে লটারির টিকিট কিনতে দেখে তাঁরও ইচ্ছা জাগে। তিনি একটি টিকিট কিনে আনেন।‘টাইটানিয়াম ২০’ লটারির টিকিট কেনার পর সেটি ঘষে তাতে কোনো পুরস্কার আছে কি না, তা জানা যায়। হেনরিকস তাঁর টিকিট ঘষতে শুরু করেন। প্রথমে তিনি একটি ডলার চিহ্ন দেখতে পান। তারপর দুই এবং তারপর শূন্য। ব্যস অমনি উৎসাহ আর ধরে নি।

নিজের জন্মদিনের মাত্র এক দিন আগে এই পুরস্কার জিতে দারুণ খুশি হেনরিকস। তিনি জানান, ‘এর চেয়ে চমৎকার জন্মদিনের উপহার আর কী হতে পারে! আমার জন্য এই দিনটি শুভ।’

তবে এই টাকা কোন কাজে লাগাতে চান এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ৩০ বছর আগে এই দিনেই তিনি নিজের বাড়ি কিনেছিলেন। এখন সেই বাড়ির সংস্কারে লটারিতে জেতা পুরস্কারের অর্থ ব্যয় করার পরিকল্পনা করছেন তিনি। সঙ্গে ভ্রমণে বের হওয়ার পরিকল্পনাও রয়েছে।

তবে হেনরিকস একা নন, সম্প্রতি নেব্রাস্কা থেকে আরও একজন নেব্রাস্কা পিক ৫ লটারি জিতেছেন। বেলভিউর বাসিন্দা মার্ক শেরম্যান গত ২৫ সেপ্টেম্বর ৭০ হাজার মার্কিন ডলার জিতেছেন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত