বিশ্ব রেকর্ড! শিশ বাজিয়ে ৩৯ সেকেন্ডে জাতীয় সঙ্গীত

তাঁর সফলতায় হৈচৈ পড়ে গেছে জলপাইগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবাক কান্ড! মাত্র ৩৯ সেকেন্ডেই শিশ বাজিয়ে জাতীয় সঙ্গীত করে বিশ্ব রেকর্ড। জলপাইগুড়ি ৩ নং ঘুমটি সংলগ্ন আনন্দপাড়ার বাসিন্দা ওই কলেজ পড়ুয়ার নাম পল্লব গোস্বামী। কোভিড পরিস্থিতিতে প্রায় দুই বছর কলেজ বন্ধ থাকার সময় বাড়িতে বসেই লাগাতার শিশ বাজিয়ে গান গেয়েছেন এই উদ্যোমী যুবক। তাঁর এই লাগাতার প্রচেষ্টার ফলে হাইরেঞ্জ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ইন্টারন্যাশানাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং ম্যাজিক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আন্ম তুলতে সক্ষম হয়েছেন পল্লব। তাঁর সফলতায় হৈচৈ পড়ে গেছে জলপাইগুড়িতে।

উল্লেখ্য, পল্লব জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছেন তিনি। জানা গিয়েছে, ছোট থেকেই গান বাজনার প্রতি শখ ছিল তাঁর। চেয়েছিলেন নিজের জেলার পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করতে। সম্প্রতি তিনি শিশ ধ্বনির মাধ্যমে মাত্র ৩৯ সেকেন্ডে জাতীয় সঙ্গীত ভিডিও রেকর্ড করেন। এরপর সেই ভিডিও রেকর্ড বিভিন্ন যায়গায় পাঠাবার পর তাঁর সাফল্য আসে।

পল্লব জানিয়েছেন, নিজের জেলার নাম তথা দেশের নাম উজ্জ্বল করতে পেরে তিনি খুব খুশি এবং বর্তমানে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নিজের নাম তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি আরো বলেন তাঁর এই সাফল্যের পেছনে তার মা বাবার অবদান সবচেয়ে বেশি, তারা সবসময় তাঁকে উৎসাহ দিয়ে এসেছেন ।

এদিকে, ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রনব গোস্বামীও। মাথাভাঙ্গার পারডুবির কৃষি ফার্মের এগ্রিকালচার এক্সটেনশন অফিসার পদে কর্মরত তাঁর বাবা। তিনি বলেন, চাকরির সুবাদে তাকে কাক ভোরে বাড়ি থেকে বেরোতে হয়। ফিরতে রাত হয়ে যায়। তাই তিনি জানতেননা তার ছেলের এই অসামান্য প্রতিভার কথা। তিনি চান ছেলে আরও অনেক দূর এগিয়ে যাক। গিনেস বুকে উঠুক ছেলের নাম।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২