ট্রাম্পকে বিষ মেশানো চিঠি পাঠানোর দায়ে মহিলার ২২ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ মাখানো চিঠি পাঠানোর অপরাধে ফরাসি ও কানাডার দ্বৈত নাগরিকত্ব থাকা এক মহিলাকে ২২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে মার্কিন আদালত। সাজাপ্রাপ্ত মহিলার নাম প্যাসকেল ফেরিয়ার। ৫৬ বছর বয়সী ওই মহিলা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে জৈব অস্ত্র পাঠানোর দায় স্বীকার করে নিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ২০২০ সালে হোয়াইট হাউজের বাসভবনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেক্সাস রাজ্যের আট নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাকে রাইসিন বিষ মাখা চিঠি পাঠিয়েছিলেন প্যাসকেল ফেরিয়ার। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। চিঠিতে ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে লেখা ছিল, ‘আমি আপনার জন্য একটি নতুন নাম খুঁজে পেয়েছি। আর তা হল- ‘কুৎসিত অত্যাচারী ভাঁড়’।

মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৯ সালে বেআইনিভাবে অস্ত্র বহন ও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে প্যাসকেল ফেরিয়ারকে ১০ সপ্তাহ আটকে রাখা হয়েছিল। ওই আটকের কারণে চটে যান ফরাসি ও কানাডার নাগরিকত্ব থাকা ফেরিয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ট্রাম্পকে হুমকি দেন। ২০২০ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউজে ট্রাম্পের ঠিকানায় পাঠানো একটি বিষ মাখা চিঠি বাজেয়াপ্ত করা হয়। ওই চিঠিতে রাইসিন বিষ মাখানো ছিল। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি গোয়েন্দা সংস্থা এফবিআইকে জানানো হয়। চিঠি বাজেয়াপ্তের দুই দিন পরেই প্যাসকেল ফেরিয়ারকে আটক করা হয়। গোয়েন্দা আধিকারিকদের জেরার মুখে ফেরিয়ার জানান, চিঠিতে মাখানোর জন্য রাইসিন বিষ তিনি কানাডার কুইবেকের বাড়িতে নিজের হাতে তৈরি করেছিলেন। ভেন্না বীজ থেকে তৈরি রাইসিন বিষ কারও শরীরে প্রবেশ করলে ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের