পোল্যান্ডের হারে কান্না ছেলের, শান্ত করছে বাবা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই আবেগঘন মুহূর্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গিয়েছে পোল্যান্ড। রবিবার তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। ম্যাচ ৩-০ গোলে শেষ হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে পোল্যান্ড এক গোল দেওয়ায় শূন্যের লজ্জা কিছুটা হলেও লাঘব হয়। পোল্যান্ড যে ফ্রান্সের কাছে তিন গোল খাবে, সেটা সমর্থকেরা আন্দাজও করতে পারেনি। প্রথমার্ধে ফ্রান্স এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে তারা আরও দুটি গোল করে। ফলে, পোল্যান্ডের কাছে তিন গোল পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এবারের মতো বিশ্বকাপে লড়াই শেষ পোল্যান্ডের। পোল্যান্ডের সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাদের সেই বিষণ্ণ মুখের ছবি। গায়ে জড়িয়ে রয়েছে জাতীয় পতাকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো, সেখানে দেখা গিয়েছে পোল্যান্ডের গোলরক্ষক জেসনির ছেলে লিয়াম স্টেডিয়ামে দাঁড়িয়ে কেঁদে চলেছেন। খেলা শেষে জেসনিকে দেখা গেল ছেলে লিয়ামকে জড়িয়ে ধরে তাঁকে শান্ত করার চেষ্টা করছেন।

রবিবারের ম্যাচ প্রসঙ্গে দিদিয়ের দেসচ্যাম্প জানিয়েছেন, জয় পেয়েছি ঠিকই। কিন্তু পোল্যান্ডের বিরুদ্ধে খেলা খুব একটা সহজ ছিল না। অত্যন্ত গোছানো দল। ওদের মার্কিং অসাধারণ।  সেটা ওদের খেলা দেখলেই বোঝা যায়। বিশ্বকাপ শুরুর পর থেকে পোল্যান্ডের প্রতিটি খেলাই দেখেছি। ভাল না খেললে এতদূর তাদের পক্ষে পৌঁছানো সম্ভব হত না। পোল্যান্ডের প্রশংসা করতেই হয়। ওরা সত্যি ভালো খেলে হেরেছে। 

আরও পড়ুন ফরাসি বিপ্লবের ধাক্কায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল পোল্যান্ড

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম