কিশোরী বয়স থেকেই চাকরির খোঁজ, ডায়নার প্রথম কর্ম-চুক্তিপত্র নিলামে

যাতে তিনি দ্রুত চাকরি পান এবং বেতন পেতে কোনও অসুবিধা না হয়। প্রিন্সেস ডায়ানার জীবন এবং তার গল্প, এখনও অনেক মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সারা বিশ্বের কাছে তিনি এখনও অনুপ্রাণিত একজন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার নিলামে উঠল প্রিন্সেস ডায়ানার স্বাক্ষরিত একটি কাজের চুক্তি। তৎকালীন প্রিন্স অফ ওয়েলস তথা রাজা চার্লসকে বিয়ে করার দুই বছর আগে কাজের চুক্তি করেছিলেন ডায়না। এবার তাঁর সেই কাজের চুক্তিটি নিলামে উঠল প্রায় ৮,০০০ পাউন্ডে (ভারতীয় অর্থে যার মূল্য ৮.৮ লাখ টাকা)। নথিটি মার্কিন যুক্তরাষ্ট্রের এক বেনামী সংগ্রাহকের কাছে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে একটি মার্কিন সংবাদসংস্থা।
নথিটি প্রয়াত রাজকুমারীর প্রথম অফিসিয়াল কাজের চুক্তি বলে জানা গিয়েছে।

অকশনিয়াম লিমিটেডের অ্যান্ড্রু স্টো বলেছেন, “এটি একটি অবিশ্বাস্য ফলাফল। আমেরিকা, হংকং, কানাডা এবং অস্ট্রেলিয়ার দরদাতারা ডায়ানার প্রথম কাজের চুক্তিতে দারুণ আগ্রহী ছিলেন।” সূত্র থেকে আরও জানা যায় যে, নথিটি ১৭ বছর বয়সী ডায়না ১৯৭৯ সালের মে মাসে কালো কালিতে পূরণ করেছিলেন। তিনি অভিজাত আয়া এজেন্সি সলভ ইওর প্রবলেম লিমিটেডের জন্য তাঁর আবেদনপত্রটি পূরণ করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ডাযনা চুক্তিপত্রে ইচ্ছাকৃতভাবে তাঁর জন্ম তারিখ ১৯৬১-এর জায়গায় ১৯৬০ লিখেছিলেন। যাতে তিনি দ্রুত চাকরি পান এবং বেতন পেতে কোনও অসুবিধা না হয়। প্রিন্সেস ডায়ানার জীবন এবং তার গল্প, এখনও অনেক মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সারা বিশ্বের কাছে তিনি এখনও অনুপ্রাণিত একজন মহিলা।

স্টো বলেছেন যে, ‘ডাযনার কাজের চুক্তিটি তাঁর জীবনের একটি অংশ হিসেবে বহন করে। এই চুক্তিটি ডায়ানার ‘স্বাভাবিক’ জীবনের শেষ অবশিষ্ট স্ন্যাপশটগুলির মধ্যে একটি। তবে এই চুক্তিতে, ডায়না প্রকাশ করেননি যে, তিনি কি ধরনের কাজ খুঁজছেন বা তিনি কতটা বেতন পাবেন। তবে বোঝা যায় যে, তিনি একটি চাকরি পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন। তাঁর আবেদনপত্রে আয়া, গৃহকর্মীর কাজ, ব্যালে নর্তকী” হিসাবে তাঁর ক্ষমতাগুলি উল্লেখ করা ছিল। কিশোরী লেডি ডায়ানা স্পেন্সার লন্ডনে চলে যাওয়ার কয়েক সপ্তাহ পরে নথিটি পূরণ করেছিল।” নথিটি প্রিন্সেস ডায়ানার প্রথম অফিসিয়াল কাজের চুক্তি বলে মনে করা হচ্ছে। তিনি একজন আয়া, মায়ের সাহায্য এবং শিশুর যত্নকারী হিসাবে বিভিন্ন স্বল্পমেয়াদী কাজ করার জন্যে আগ্রহী ছিলেন।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি