কেটের মাথায় ডায়ানার প্রিয় ‘লাভার্স নট টিয়ারা’, রাজকীয় সৌন্দর্য্যে মুগ্ধ সস্ত্রীক ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেই নৈশভোজে প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে কেটের মাথায় ছিল প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’। তারপরেই বিশ্বজুড়ে হৈচৈ পড়ে যায়।

বুধবার ১৭ সেপ্টেম্বর রাতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তাতে ট্রাম্পের অভ্যর্থনায় সময় কেট মিডলটন উপস্থিত হয়েছিল। তাঁর মাথায় ছিল লাভার্স নট টিয়াড়া। এই মুকুটটি এক সময় প্রয়াত প্রিন্সেস ডায়নার অত্যন্ত প্রিয় ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে এই একটি মুকুট পরতে দেখা যেত।

ডায়ানা যখন মারা যান তখনও কেট রাজপরিবারের বধূ হননি। তার থেকেও বড় কথা, প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিবাহ বিচ্ছেদ হয়েছিল উইলিয়াম ও হ্যারি ছোট থাকতেই। পরে চার্লস বিয়ে করেন ক্যামিলা পার্কারকে। কিন্তু শাশুড়ির জিনিস বৌমা পাবেন না, তা কি করে হয়! এক্ষেত্রেও অন্যথা হয়নি। শাশুড়ির উত্তরাধিকার সূত্রে কেট পেয়েছেন লাভার্স নট টিয়ারা। তাকেও বিভিন্ন অনুষ্ঠানে এই মুকুটটি পড়তে দেখা গিয়েছে।

নৈশভোজের রাতে উজ্জ্বল সোনালী রঙের একটি গাউন পরে এসেছিলেন কেট, প্রিন্সেস অফ ওয়েলস। গাউনে ছিল ব্রিটিশ ডিজাইনার ফিলিপা লেপলির নকশা। নিখুঁত বুনটের কাজ করা সেই গাউনে কেট হয়ে উঠেছিলেন অনন্যা। সঙ্গে ছিলেন স্বামী উইলিয়াম অর্থাৎ ব্রিটিশ রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স অফ ওয়েলস।

ব্রিটিশ রাজ পরিবারের ঐতিহ্যবাহী অলংকার গুলির মধ্যে অন্যতম  লাভার্স নট টিয়ারা। প্রথম তৈরি করা হয়েছিল ১৯১৪ সালে তৎকালীন ব্রিটিশ রানির জন্য। এই মেরী ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের ঠাকুমা। তার থেকেই দ্বিতীয় এলিজাবেথ এই মুকুটটি পান। তিনি আবার প্রিন্সেস ডায়ানাকে উপহার দেন।

নৈশভোজ শুরু হওয়ার আগেই মুগ্ধ ট্রাম্প প্রথমেই প্রিন্স উইলিয়ামের দুর্দান্ত প্রশংসা করেন এবং বলেন ভবিষ্যতে তিনি একজন অত্যন্ত সফল নেতা হবেন। সেই সঙ্গে প্রিন্সেস অফ ওয়েলসকে সুস্বাস্থ্যের অধিকারী এবং সুন্দরী হিসেবে আঁকা। ট্রাম্পের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া। ট্রাম্প এবং পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামেলার সঙ্গে প্রবেশ করেন। এর আগে উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট এবং মেলানিয়াকে স্বাগত জানান উইলিয়াম ও কেট।

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

FIFA WORLD CUP 2026: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯