দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘লোভে পাপ….’, ১১ দিনে সাড়ে চার গুণ করতে গিয়ে ১২.৩১ কোটি খোয়ালেন চিকি‍ৎসক

নিজস্ব প্রতিনিধি, পুণে: কথায় বলে, ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। ১১ দিনে টাকা প্রায় সাড়ে চার গুণ করার টোপ দিয়ে ফাঁদ পেতেছিল প্রতারক। রাতারাতি আরও ধনী হওয়ার লোভে সেই পাতা ফাঁদে পা দিয়েছিলেন পেশায় চিকি‍ৎসক ৭৫ বছরের বৃদ্ধ। আর তাতেই ‘আম-ছালা’ সবই খোয়ালেন। টাকা তো বাড়লই না, উল্টে সঞ্চিত ১২ কোটি ৩১ লক্ষ টাকা নিমিষেই হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়লেন।

চমকে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে  মহারাষ্ট্রের পুণেতে। চলতি বছরের জানুয়ারি মাসে ওই বৃদ্ধ চিকি‍ৎসকের মোবাইল ফোনের স্ক্রিনে এক মেসেজ ভেসে উঠেছিল। তাতে একটি সংস্থার তরফে টোপ দেওয়া হয়েছিল, ১১ দিনে টাকা প্রায় সাড়ে চার গুণ করে দেওয়া হবে। ওই টোপে পা দিয়ে ফেলেন চিকি‍ৎসক। সংশ্লিষ্ট সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেন। ভিআইপি স্টক নামে ওই ভুয়ো সংস্থার তরফ থেকে শেয়ারবাজারে বিনিয়োগের বিভিন্ন প্রস্তাব দেওয়া হয় এবং কাল্পনিক রিটার্নের তথ্য তুলে ধরা হয়।

ওই কারসাজি দেখে প্রলুব্ধ হন বৃদ্ধ চিকি‍ৎসক। এর পরেই নামী বহুজাতিক সংস্থার শেয়ার কেনার ফর্ম পাঠানো হয় তাঁর কাছে। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেকানে টাকা ট্রান্সফার করার নির্দেশ দেওয়া হয়। মার্চের ৭ থেকে ১৮ থেকে প্রতারকদের পাঠানো বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২ কোটি ৩১ লক্ষ টাকা পাঠান ওই চিকি‍ৎসক। তাঁর টাকা যে সুরক্ষিত রয়েছে তা বোঝাতে ভুয়ো অ্যাপ খোলার পাশাপাশি কিভাবে দ্রুত বিনিয়োগ করা অর্থ বৃদ্ধি পাচ্ছে তার কাল্পনিক তথ্যও পাঠানো হয়। ১১ দিন কেটে যাওয়ার পরে প্রতারকরা আরও টাকা চেয়ে পাঠায়। বৃদ্ধ চিকি‍ৎসক দিতে গড়িমসি করায় হুমকি দেওয়া শুরু হয়। বেশ কিছুদিন এভাবে চলার পরে হুঁশ ফেরে চিকি‍ৎসকের। বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন তিনি। এর পরেই সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আভিযোগ পেয়ে তদন্তে নেমেই পুলিশ বুঝতে পারে প্রতারকরা পরিকল্পিতভাবেই ভুয়ো সংস্থা ও আ্যাপ খুলে চিকি‍ৎসকের সারা জীবনের গচ্ছিত অর্থ হাতিয়ে নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ