লাল মাটির দুর্গায় চক্ষুদান মহালয়ায়, কিশোরী কন্যার হাতের জাদুতে মৃন্ময়ী হলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট থেকে এই ছবি আঁকার শখ ছিল মেয়েটির। একসময় পাতার পর পাতা ভরিয়ে ফেলত দুর্গা ঠাকুরের ছবি এঁকে। সুন্দর করে  এঁকে দিত মায়ের তৃতীয় নয়ন। প্রতি বছর মহালয়ার দিন মায়ের চোখ আঁকত ওই কন্যা। এবার সে চেয়েছিল মায়ের প্রতিমা গড়ে তাতে চক্ষুদান করতে। তাই মেয়ের ইচ্ছাকে মূল্য দিয়ে সব সময় তাকে উৎসাহিত করে দিয়েছেন স্কুল শিক্ষিকা সায়ন্তনী মিত্র। তিনি জলপাইগুড়ি সেনপাড়ার বাসিন্দা। সায়ন্তনী মিত্রের মেয়ে আরোহী অষ্টম শ্রেণির ছাত্রী। তার শখ সে লাল মাটির দুর্গা বানাবে। এদিকে উত্তরবঙ্গে তো লাল মাটি পাওয়া যায় না। তাই অনলাইনে অর্ডার দিয়ে আনানো হয়ে লালমাটি। তারপর সেই মাটি দিয়ে গড়ে ওঠে এক ফুটের মহামায়া। মাটির সঙ্গে প্রতিমা তৈরি করতে আরোহী ব্যবহার করেছে ক্লে ও ফেব্রিক। নিয়ম মেনে মহালয়ার ভোরেই চক্ষুদান হবে উমার।

আরোহীর আঁকা নিয়ে সকলেই খুব গর্বিত ছিলেন। এতদিন দুর্দান্ত আঁকত সে। তুলির প্রতিটি টানেই সে মুগ্ধ করত সকলকে। এবার সে যখন মাটির প্রতিমা গড়তে চায়, তা কানে যায় প্রতিবেশীদেরও। তাঁরাও উৎসাহিত করতে থাকেন। তারপর আরোহী যখন প্রতিমা তৈরি করছে তখন তার কাজের প্রশংসা করে গিয়েছেন সকলে। কিশোরী আরোহীর ছোট্ট প্রতিমা যে কোনও নামজাদা শিল্পীর তৈরি প্রতিমাকে মাত করতে পারে। পড়াশোনার মধ্যে মধ্যেই সে করেছে প্রতিমা তৈরির কাজ। বিগত কয়েক সপ্তাহ ধরে সকাল বিকাল ধরেই চলেছে মাটির তাল থেকে মূর্তি নির্মাণ। একটু একটু করে পূর্ণতা পেয়েছে মায়ের মূর্তি। অনেকেই তার প্রতিমা তৈরীর প্রস্তুতি দেখতে আসছে। আরোহীর ইচ্ছা তার গড়া প্রতিমা কোন পুজো মণ্ডপে স্থান পাক। যদি তা না হয় তাহলে সে নিজেই বাড়িতে ওই প্রতিমাকে পুজো করবে

স্কুল শিক্ষিকা সায়ন্তনী দেবী জানিয়েছেন তার মেয়ে তিন বছর বয়স থেকে আঁকা শেখা শুরু করে। আঁকাতে তার প্রবল উৎসাহ। সেজন্য বহু জায়গা থেকে অনেক পুরস্কারও পেয়েছে। মেয়ের এতদিনের শখ ছিল মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানাবে। সেই ইচ্ছাকে বাস্তবায়িত হতে সাহায্য করেছেন তিনি। পড়াশোনায় ফাঁকে ফাঁকে মাটি দিয়ে দুর্গা মূর্তি তৈরি হয়েছে। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে যারা যারা খবর পাচ্ছেন, প্রায় সকলেই দেখতে আসছেন ছোট্ট মেয়েটির হাতের কাজ। বড় হয়ে ফাইনার্টস নিয়ে পড়ার ইচ্ছা আরোহীর।

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?