অতলান্তিকে নিখোঁজ ডুবোজাহাজ থেকে মিলেছে শব্দ, আশায় উদ্ধারকারীরা

গত রবিবার টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে রওনা দিয়েছিল বিশেষ ডুবোজাহাজ ‘টাইটান সাবমার্সিবল’।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পাঁচ পর্যটক-সহ নিখোঁজ হওয়া ডুবোজাহাজের এখনও হদিশ পাননি উদ্ধারকারীরা। তবে মঙ্গলবার জলের গভীর থেকে বিশেষ শব্দ পেয়েছেন উদ্ধারকারীরা। আর তাতেই তারা আশাবাদী, বেঁচে আছেন নিখোঁজ হওয়া ডুবোজাহাজে সওয়ারি পাঁচ পর্যটক। কিন্তু ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই কপালে দুঃশ্চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। কেননা, নিখোঁজ থাকা ডুবোজাহাজের অক্সিজেন ফুরিয়ে আসছে। তাই মরিয়া হয়ে নিখোঁজ ডুবোজাহাজ খুঁজছেন উদ্ধারকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত রবিবার ধনকুবেরদের নিয়ে জলের ১২ হাজার ফুট গভীরে থাকা টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে রওনা দিয়েছিল বিশেষ ডুবোজাহাজ ‘টাইটান সাবমার্সিবল’। কিন্তু ডুব দেওয়ার পৌনে দুঘন্টার মধ্যেই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার পরেই শুরু হয় নিখোঁজ ডুবোজাহাজের খোঁজে তল্লাশি। মার্কিন উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি কানাডার নৌবাহিনী এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা জলের গভীরে খুঁজে বেড়াচ্ছে ‘টাইটান সাবমার্সিবল’কে। আতলান্তিক মহাসাগরের ২০ হাজার বর্গ কিলোমিটারজুড়ে চলছে বিশেষ তল্লাশি।

কিন্তু সময় যত গড়াচ্ছে ততই রক্তচাপ বাড়ছে উদ্ধারকারীদের। কেননা নিখোঁজ হওয়া ডুবোজাহাজটিতে যে আক্সিজেন মজুত রয়েছে তা দিয়ে বড়জোড় চারদিন শ্বাসপ্রশ্বাস নিতে পারবেন সওয়ারিরা। মঙ্গলবার জলের গভীর থেকে একটি বিশেষ শব্দ ভেসে আসতে শুনেছেন উদ্ধারকারীরা। মনে হচ্ছে নিখোঁজ হওয়া ডুবোজাহাজের ভিতর থেকে কেউ ওই আওয়াজ করছেন। মার্কিন উপকূল রক্ষী বাহিনীর প্রধান রিয়ার আ্যাডজন মাউগে জানিয়েছেন, জলের নিচে ও আকাশ পথে নিখোঁজ ডুবোজাহাজের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সনার নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ডুবোজাহাজটির যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ায় খুঁজে পেতে সমস্যা হচ্ছে।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের