অটো রিকশা সারানোর টাকা না পেয়ে শাশুড়িকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা জামাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল জামাই। বুধবার (২ এপ্রিল) সকালে পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বিরামপুর শহরের পূর্বপাড়া এলাকার বাসিন্দা আফজল হোসেন ও বুলি বেগম। তাঁদের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। দম্পতির তিন সন্তান রয়েছে। শিল্পী বেগমের এক ভাইয়ের অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন মেহেদুল।

কিছুদিন আগে অটোরিকশাটি ভেঙে যায়। ভাঙা অটোরিকশা নিয়েই সে  শ্বশুরবাড়িতে আসে। শিল্পীর ভাই অটোরিকশা মেরামত করার জন্য মেহেদুলের কাছে টাকা চান। তাতেই ক্ষেপে যায় সে।

বুধবার সকালে মেহেদুল শাশুড়ি বুলী বেগমকে মোবাইল ফোনে ফোন করে। বুলি বেরিয়ে আসেন বাড়ি থেকে। সামনের পাকা রাস্তার উপর আসেন। সেখানেই দাঁড়িয়েছিল মেহেদুল। আচমকা সে শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে সর্বাঙ্গ ঝলসে যায় বুলি বেগমের।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রঙপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম জানান, আগুনে বুলি বেগমের মাথা ও মুখমণ্ডল ছাড়া গোটা শরীর ঝলসে গেছে। বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে  এবং আসামিকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের