বিমানে এক সহযাত্রীর প্রাণ বাঁচালেন তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ

তাই সম্প্রতি নিজের দলে যোগ দিতে ইজিজেটের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে সতীর্থ দিয়োগো দালোতের সঙ্গে পর্তুগালে উড়ে যান ব্রুনো ফার্নান্দেজ। আর সেদিন যাওয়ার সময়েই বিমানে ফার্নান্দেজের সঙ্গে একটি অদ্ভূত ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুধু মাঠে নয়, এবার আকাশপথেও ‘অ্যাসিস্ট’ দেখালেন, বিমানে এক সহযাত্রীর প্রাণ বাঁচালেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তাঁর ‘অ্যাসিস্টে’ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন এক সহযাত্রী। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বহুবার ফুটবল মাঠে তাঁর দলকে ‘অ্যাসিস্ট’ করে বাঁচিয়েছেন। ফুটবল মাঠের পরে এবার বিমানে একজন সহযাত্রীর প্রাণ বাঁচাতে বাহাদুরি দেখালেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। জীবনের পথে অন্যতম বড় ‘অ্যাসিস্ট’ করে দেখালেন তিনি। সম্প্রতি ব্রুনো ফার্নান্দেজ বিমানে এক সহযাত্রীর জীবন বাঁচাতে সহায়তা করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে উয়েফা নেশনস লিগে ২টি ম্যাচ খেলবে পর্তুগাল। তাই সম্প্রতি নিজের দলে যোগ দিতে ইজিজেটের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে সতীর্থ দিয়োগো দালোতের সঙ্গে পর্তুগালে উড়ে যান ব্রুনো ফার্নান্দেজ। আর সেদিন যাওয়ার সময়েই বিমানে ফার্নান্দেজের সঙ্গে একটি অদ্ভূত ঘটনা ঘটে।

ফার্নান্দেজদের এক সহযাত্রী বিমানেই জ্ঞান হারিয়ে ফেলেন। আর ব্রুনো বিষয়টি দেখামাত্রই ‘হেল্প, হেল্প’ বলে সেই যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন। বিমান থেকে নেমে সম্পূর্ণ বিষয়টি একটি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ব্রুনোর আরেক সহযাত্রী সুজানা লসন। তিনি জানান, ঘটনার দিন তিনি আচমকাই একটি চিৎকার শুনতে পান। তখন ব্রুনো বিমানের পেছনের দিকে টয়লেটে গিয়েছিলেন। আমরা হঠাৎ একজনের সাহায্য চাওয়ার চিৎকার শুনতে পাই। পেছনে ফিরে দেখলাম ফার্নান্দেজ প্রায় অচেতন এক লোকের পাশে দাঁড়িয়ে সাহায্য চাইছেন এবং তাঁকে চেয়ারে বসানোর চেষ্টা করছেন। এরপর কেবিন ক্রুরা দৌড়ে সেখানে যান। এরপর লোকটির যতক্ষন না জ্ঞান ফিরছিল ফার্নান্দেজ ঠাই দাঁড়িয়ে থাকেন সেখানে।’

তারকা ফুটবলারের এহেন আচরণে মুগ্ধ হয়ে গিয়েছিল সুজানা লসন। এর পরে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে তিনি সেলফিও তোলেন। আর ব্রুনোও তাঁর আবদারে সুজানার সঙ্গে সেলফি তোলেন। অসুস্থ সহযাত্রীর জন্যে ব্রুনোর অসামান্য অবদান, সত্যিই গ্রহণযোগ্য। তবে যদি সুজান ব্রুনোকে না চিনতেন তাহলে তিনি তাঁকে আর পাঁচটা সাধারণ সহযাত্রীর মতো ভেবে নিতেন।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের