‘যান আপনাদের ঈশ্বরকে বলুন…’, শীর্ষ আদালতে বিষ্ণু মূর্তি নিয়ে মন্তব্য করে সমালোচিত প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: মধ্যপ্রদেশের খাজুরাহোর বিষ্ণুর ভাঙা মূর্তি পুনর্নির্মাণের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত এই আবেদনটিকে ‘প্রচার স্বার্থ মামলা’ হিসেবে অভিহিত করেছে। এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের একটি মন্তব্য ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, ‘যান আপনাদের ঈশ্বরকে গিয়ে বরং বলুন এই বিষয়ে কিছু করতে।’

মধ্যপ্রদেশের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত খাজুরাহো মন্দির প্রাঙ্গনে অবস্থিত জাভারি মন্দিরে ভগবান বিষ্ণুর সাত ফুট লম্বা মূর্তিটি বহু বছর ধরতে মাথা ভাঙা অবস্থায় রয়েছে। এই মামলায়, রাকেশ দালাল নামে এক ব্যক্তি ক্ষতিগ্রস্ত মূর্তিটি প্রতিস্থাপন এবং পবিত্র করার দাবি তুলেছিলেন। প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের নেতৃত্বাধীন একটি বেঞ্চ রাকেশ দালালের আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। মামলার শুনানি চলাকালীন, প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, "এটি সম্পূর্ণরূপে একটি প্রচারমূলক আবেদন। যান স্বয়ং ভগবানকে কিছু করার জন্য বলুন। আপনি বলছেন আপনি ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত, তাহলে আপনার উচিত প্রার্থনা এবং ধ্যান করা।" 
বেঞ্চ জানিয়েছে যে এই বিষয়টি সম্পূর্ণরূপে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (ASI) এর এক্তিয়ারের মধ্যে পড়ে। প্রধান বিচারপতির কথায়, "এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান, ASI এটির অনুমতি দেবে কি দেবে না, এমন অনেক বিষয় জড়িত। যদি আপনি শৈবধর্মের বিরোধী না হন, তাহলে আপনি সেখানে গিয়ে পুজো করতে পারেন। এই মন্দিরেই এক বিশাল শিবলিঙ্গ রয়েছে, যা খাজুরাহোর বৃহত্তম শিবলিঙ্গগুলির মধ্যে একটি।" রাকেশ দালালের আবেদনে মূর্তিটি প্রতিস্থাপন বা পুনর্নির্মাণের নির্দেশনা চাওয়া হয়েছিল এবং যুক্তি দেওয়া হয়েছিল যে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও ASI-কে বেশ কয়েকটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

রাকেশ দালাল আবেদনে দাবি করেছেন যে মুঘল আক্রমণের সময় মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বারবার সরকারকে এটি পুনরুদ্ধারের জন্য অনুরোধ করাও হয়েছিল। কিন্তু তারপরেও কিছু করা হয়নি। সুপ্রিম কোর্টের কাছে যে আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছিল তাতে খাজুরাহো মন্দিরের ইতিহাস বর্ণনা করা হয়েছিক। খাজুরাহো মন্যাদির মূলত চন্দ্রবংশী রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। আবেদনকারী ঔপনিবেশিক আমলে অবহেলা এবং স্বাধীনতার পরে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তাঁর দাবি স্বাধীনতার ৭৭ বছর পরেও মূর্তিটি মেরামত করা হয়নি। 

আবেদনকারী যুক্তি দিয়েছিলেন যে মূর্তিটি পুনরুদ্ধার করতে অস্বীকৃত হওয়া মানে ভক্তদের পুজো করার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। এই আবেদনে মন্দির সম্পর্কিত প্রতিবাদ, স্মারকলিপি এবং প্রচারণাকেও তুলে ধরা হয়েছিল। 

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির