লম্বার কারণে ঘাড় বেঁকিয়ে ডিউটি করতে গিয়ে অসুস্থ, বিকল্প দায়িত্ব পেলেন বাস কন্ডাক্টর

Share:

নিজস্ব প্রতিনিধি: লম্বা মানুষদের নিয়ে মজা করা আমাদের সমাজে নতুন কিছু নয়-কেউ বলে “ওই যে খুঁটির মতো দাঁড়িয়ে আছে!”, আবার কেউ বলে “দরজায় ঢুকতে গেলে আগে মাথা ঢুকবে না হাঁটু?” কিন্তু ভাবুন তো, এই ‘অতিরিক্ত উচ্চতা’ যদি সত্যিই কাজের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়! ঠিক তেমনই এক মজার অথচ বাস্তব ঘটনাই সামনে এসেছে তেলেঙ্গানায়, যেখানে এক বাস কন্ডাক্টরের উচ্চতাই তাকে অন্য দায়িত্বে পাঠিয়ে দিল।

তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিজিএসআরটিসি) তাদের এক কন্ডাক্টর আমিন আহমেদ আনসারীকে বিকল্প দায়িত্বে স্থানান্তর করেছে। কারণ, তার অস্বাভাবিক উচ্চতা-প্রায় ১৯৮ সেন্টিমিটার বা ৬ ফুট ৬ ইঞ্চি-বাসের ভেতরে নিয়মিত কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল।

আরও পড়ুন: পড়তে গিয়ে খুন হওয়া বাংলাদেশি দুই পড়ুয়াকে মরণোত্তর ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

হায়দরাবাদের মুশিরাবাদে অবস্থিত কর্পোরেশনের সদর দফতর থেকে ৫ মে জারি হওয়া নির্দেশে জানানো হয়, মেহদিপাতনাম ডিপোর এই কর্মীকে “আউট অফ ডেজিগনেশন” (ওডি) দায়িত্বে রাখা হবে। আগে এক বছরের জন্য এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ বাসের সংকীর্ণ জায়গায় বারবার ঝুঁকে চলাফেরা করতে গিয়ে তিনি শারীরিক অসুবিধার মুখে পড়ছিলেন। তবে ২৮ এপ্রিল সেই মেয়াদ শেষ হওয়ার পর আবার তাকে স্বাভাবিক দায়িত্বে ফিরতে হয়। এরপরই সমস্যাটা আরও প্রকট হয়ে ওঠে-নিয়মিত মাথা নিচু করে কাজ করার ফলে ঘাড় ও পিঠে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত তাকে আবার ওডি দায়িত্বে ফিরিয়ে আনে। নতুন নির্দেশ অনুযায়ী, তার শারীরিক স্বাচ্ছন্দ্য মাথায় রেখে তাকে বাস পাস সেকশন বা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গায় কাজ দেওয়া হতে পারে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, কর্মক্ষেত্রে সবার জন্য এক মাপের নিয়ম কাজ করে না। আবার কেউ মজা করে লিখেছেন, “এবার বুঝলাম, বেশি লম্বা হওয়াও মাঝে মাঝে ‘ওভারকোয়ালিফিকেশন’!”

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP