পড়তে গিয়ে খুন হওয়া বাংলাদেশি দুই পড়ুয়াকে মরণোত্তর ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আমেরিকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর সম্মান জানাতে এগিয়ে এসেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (USF)। নিহত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে প্রদান করা হবে।

৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়। নিহতদের পরিবারের পক্ষে সম্মান গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছে। জানা গিয়েছে, ওই প্রতিনিধি সমাবর্তনে অংশ নিয়ে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি গ্রহণ করবেন। এদিকে স্থানীয় সময় ৬ মে টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির শেষকৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাঁর মরদেহ ৭ মে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এবং ৯ মে সকালে দেশে পৌঁছাবে বলে জানা গিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জামিল আহমেদ লিমন (২৭) আমেরিকায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না পেয়ে স্থানীয় পুলিশের সহায়তা চাওয়া হলে তদন্ত শুরু হয়। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়। তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় কালো ব্যাগের ভেতর থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রথম ডিগ্রির খুনের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাটি দুই দেশের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার