বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বাদ পড়ছে ইন্দিরা গান্ধি ও ভারতীয় সেনার অবদান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধি কিংবা ভারতীয় সেনা সাহায্য না করলে বাংলাদেশ যে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারত না, তা নিয়ে সন্দেহ নেই ইতিহাসবেত্তাদের। মুক্তিযুদ্ধের সময় এক কোটির বেশি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। এমনকি তাঁরই নির্দেশে বিএসএফ এবং ভারতীয় সেনার তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কয়েক লক্ষ মুক্তিযোদ্ধাকে। শুধু তাই নয়, অনভ্যস্ত পোশাক পরে (লুঙ্গি-জামা) ছদ্মবেশ ধরে মুক্তিযোদ্ধা সেজে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণও হারিয়েছেন অনেক ভারতীয় সেনা। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে ইন্দিরা গান্ধি ও ভারতীয় সেনার নাম।

কিন্তু শেখ হাসিনা জমানার অবসানের পরেই মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখার উদ্যোগ নিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মুহাম্মদ ইউনূসের সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের পাঠ্যবই থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ও ভারতীয় সেনার অবদান বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তথা পাকিস্তানের চর মুহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজি‍ৎ সিং অরোরার কাছে পাক সেনার আত্মসমর্পণ সংক্রান্ত ছবিও বিভীন্ন পাঠ্যবই থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু যে ইন্দিরা গান্ধি কিংবা ভারতীয় সেনার অবদান বাদ যাচ্ছে তাই নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসের পরিবর্তে ইসলামিক ইতিহাস পড়ানোর উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপকদের এ বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক মুনতাসীর মামুনের মতে, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ইন্দিরা গান্ধি ও ভারতের সেনার অবদান কী তা গোটা বিশ্ব জানে। তাই ইতিহাস থেকে তাদের বাদ দিলে বাস্তবকে অস্বীকার করা হবে। কোনও জাতি নিজেদের অস্তিত্বের লড়াইয়ের মূল ইতিহাস না জানলে বেশিদূর এগোতে পারবে না।’

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮