EC: পরিযায়ী শ্রমিকেরাও দিতে পারবেন ভোট, তৈরি বিশেষ যন্ত্র

আগামী লোকসভা নির্বাচনেই ব্যবহৃত হবে ভোটযন্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আগামীদিনে পরিযায়ী শ্রমিকেরাও ভোট দিতে পারবেন। তাদের কথা ভেবে নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে। তৈরি করেছে বিশেষ ভোটযন্ত্র। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন। কীভাবে এই যন্ত্র ব্যবহার করতে হবে, তার জন্য হবে মকড্রিল। আগামী ১৬ জানুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে সব রাজনৈতিকদলকে আমন্ত্রণ করা হয়েছে।

সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিশেষ এই ভোটযন্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।একটি ভোটযন্ত্রের সাহায্যে ৭২টি কেন্দ্রের পরিযায়ী শ্রমিকেরা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিবৃতি জারি করে জানিয়েছে, গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে ভোটের হার ছিল ৬৭.৪ শতাংশ। সংখ্যাগরিষ্ঠ পরিযায়ী শ্রমিক নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেননি। এর প্রধান কারণ, কর্মসূত্রে তারা অন্যত্র থাকেন। আগামী দিনে লোকসভা ও বিধানসভা নির্বাচনে পরিযায়ী শ্রমিকেরা যাতে নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য বিশেষ ভোটযন্ত্র তৈরি করা হয়েছে। পাশাপাশি কর্মসূত্রে যে সব তরুণ বা তরুণী অন্যত্র থাকেন, তাদের কথা মাথায় রেখেও তৈরি করা হয়েছে বিশেষ এই ভোটযন্ত্র।

আগামী ১৬ জানুয়ারি নতুন ভোট যন্ত্রের মকড্রিলের সময় রাজনৈতিক দলের মতামত চাওয়া হবে। প্রয়োজনে তাদের মতমত চাওয়া হবে। মতামত চাওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন ভোটযন্ত্র সংশোধন বা পরিবর্ধন করবে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন নির্বাচন কমিশনের রোষে গুজরাতের মুখ্যসচিব, ডিজি

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?