রেলের জমি দখল করে হনুমানজি, পেলেন নোটিশ

ভুল শিকার রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মোরেনা (মধ্যপ্রদেশ): জমি থেকে সরে যাওয়ার নোটিশ পেলেন হনুমান। নোটিশ দিয়েছে ভারতীয় রেল। 

খবরটা শুনতে খটমট লাগলেও খবর একেবারেই খটমট নয়।  ব্যাপারটা শুধু নোটিশ দেওয়ার মধ্যেই থেমে নেই। রেল জানিয়েছে, হনুমান স্বেচ্ছায় না সরলে রেলকর্মীরা  তাকে সরিয়ে দেবে। 

মধ্যপ্রদেশের মোরেনায় ব্রডগেজ লাইনের কাজ চলছে। যারা রেলের জমি দখল বসবাস করছিলেন, তাদের নোটিশ পাঠিয়ে চলে যেতে বলা হলে, তারা অন্যত্র চলে গিয়েছেন। গোল বেঁধেছে এই হনুমানজিকে নিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোরেনার সাবালগড়ের এই হনুমান মন্দিরে কয়েক বছর ধরে এলাকবাসী পুজো দিয়ে এসেছেন। অনেকের বিশ্বাস, হনুমানের কাছে  ভক্ত যা চায়, হনুমান ভক্তের ইচ্ছে পূর্ণ করেন। তাই, এই মন্দিরে ভীড়ও হয়। রেল যে জমি  জুড়ে ব্রডগেজ লাইনের কাজ করছে, সেই জমির ওপরেই হনুমানজির মন্দির। রেলের তরফ থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, মন্দির ভাঙা, মন্দির থেকে বিগ্রহ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য যে খরচ হবে, সেই খরচ তোলা হবে মন্দির কর্তৃপক্ষের থেকে। 

মানুষকে উচ্ছেদ নোটিশ পাঠালে না কাজ দেয়। কারণ, তার হাত আছে, পা আছে। পরিবার আছে। ফলে, এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র সরিয়ে নিতে তার খুব একটা অসুবিধে হয় না। কিন্তু হনুমান কী করবে?

ভুল হয়েছে স্বীকার করে উত্তর-মধ্য রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উচ্ছেদ নোটিশ মন্দিরের পুরোহিতের নামে পাঠানো হবে। 

আরও পড়ুন মৃত স্ত্রীকে কাঁধে নিয়ে ঘরের পথে স্বামী

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে