ক্যাফের হাত ধরে পজিটিভিটির বার্তা দিচ্ছে এই সাত ‘পজিটিভ’ তরুণ

প্রত্যেকেই এইচ আইভি পজিটিভ। আর সেই মানুষগুলির জীবনের পজিটিভিটিই প্রতিফলিত হয়ে চলেছে অনবরত এই 'পজিটিভ ক্যাফে'-র আনাচে কানাচে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এইচ আইভি আক্রান্তদের নিয়ে কলকাতার বুকে ক্যাফেটেরিয়া। বালিগঞ্জে একটি ১০০ স্কোয়ার ফিটের ঘরে প্রথমে শুরু হয়েছিল ক্যাফেটেরিয়াটি। এই ক্যাফের মূল ইউএসপি বলা যায় এই ক্যাফের প্রতিটি সদস্যকে। যারা প্রত্যেকেই এইচ আইভি পজিটিভ। আর সেই মানুষগুলির জীবনের পজিটিভিটিই প্রতিফলিত হয়ে চলেছে অনবরত এই ‘ক্যাফে পজিটিভ’-র আনাচে কানাচে। বলে রাখা ভালো এইচ আইভি আক্রান্ত মানুষদের নিয়েই এই ক্যাফে। যাঁদের নিয়ে সমাজে রয়েছে নানা ছুৎমার্গ। আর তা কাটিয়ে ওঠাই এই রোগে আক্রান্ত মানুষগুলির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। আর সেই দিশা তাঁদের দেখিয়েছেন এই কর্মকাণ্ডের অন্যতম কান্ডারি ডক্টর কল্লোল ঘোষ।

২০১৮ সালে তাঁরই তত্বাবধানে যোধপুর পার্ক সংলগ্ন এলাকায় পথচলা শুরু করে ক্যাফেটেরিয়াটি। ধীরে ধীরে এর গ্রহণযোগ্যতা বেড়েছে। বেড়েছে জনসমাগম। সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকেই এখানে আসতে পছন্দ করেন। আর তাই স্বল্প পরিসরে ক্যাফে চালানো বেশ সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আর তাই বড় জায়গা নিয়ে ডালপালা মেলে এবার বিস্তার লাভ করে চলেছে । সম্প্রতি সংবাদমাধ্যমকে এবিষয়ে বলতে গিয়ে ডক্টর কল্লোল ঘোষ জানিয়েছেন, ”এই ধরণের ক্যাফে এশিয়াতে প্রথম। এখানে বহু মানুষ আসেন। তাঁরা এখানকার আবহাওয়া ভীষণ উপভোগ করেন এবং তাঁদের এখানকার এইচ আইভি আক্রান্ত সদস্যদের এতটুকু অসুবিধা নেই। তবে হ্যাঁ তাঁর মধ্যেও কিছু ব্যাতিক্রম থেকেই যায়।আমাদের এর মাধ্যমে একটাই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উদ্দেশ্য যে এটি কোনও ছোঁয়াচে রোগ নয়। তাই এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে ব্রাত্য করে রাখার কোনও প্রয়োজন নেই।

এই যাত্রাপথ শুরুর দিনের স্মৃতিরোমন্থন করতে গিয়ে ডক্টর ঘোষ বলেছেন শুরুর দিনগুলি একেবারেই সহজ ছিল না। বিভিন্নজন বিভিন্ন মতামত পেশ করেছেন। এই অঞ্চলে আমাদের ক্যাফের আশেপাশে থাকা প্রতিবেশিদের তরফেও আপত্তি তুলেছিলেন। কিন্তু এখন অনেকটা জায়গা জুড়ে আমরা আমাদের পজিটিভ ক্যাফেটি চালাতে পারব। শুধু তাই নয় শহরের বেশকিছু শপিং মলেও নতুন আউটলেট নিয়ে আসছে আমাদের এই ক্যাফে।” জে ক্যাফে সম্পর্কে এত কিছু জানা গেল জানতে হবে তার খাবার সম্পর্কেও। তরুণ সদস্যরা এখানে পরিবেশন করেন কফি, স্যান্ডউইচ, ফিশ চপ ও চিপস ইত্যাদি।

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ