চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিন তলা বাড়ি, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: তাসের ঘরের মতোই এক লহমায় ভেঙে পড়ল তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং(Building Collapse Incident)। দুর্ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু(Bengaluru) থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্ণাটকের(Karnataka) কোলার বাঙ্গারাপেট তালুকে। সেখানেই এই তিনতলা ভবনটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তবে স্বস্তির বিষয় একটাই, এই বিপর্যয়ের জেরে কোনও আহত হওয়ার ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ভরদুপুরে মেট্রোর লাইনে ঝাঁপ, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শুক্রবার সকালে‌ চলছিল বিল্ডিং সংস্কারের কাজ(Building Renovation)। রাজ কুমার নামক স্থানীয় এক ব্যক্তি ওই বাড়ির মালিক। কাজ চলাকালীন আচমকা ধসতে শুরু করে ওই বিল্ডিং, তৎক্ষণাৎ কর্মীরা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বিল্ডিংটির নিচ তলাতেই সংস্কারের কাজ চলছিল ফলে দুর্ঘটনাস্থল থেকে সরে আসতে সময় নেননি কেউই। এবং তিনতলা বিশিষ্ট ওই ভবনের অন্য ফ্লোরগুলিতেও সংস্কারের জন্য বিগত দুই মাস যাবৎ কেউ বসবাস করছিলেন না। যে কারণে হতাহতের মতো বড় দুর্ঘটনা পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ ৩৬ বছর বাদে শাপ মুক্তি, সলমন রুশদির স্যাটানিক ভার্সেসের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

তবে মানুষ মৃত্যুর ঘটনা না ঘটলেও এই বিল্ডিং ভেঙে পড়ার জেরে পাশ্ববর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িটি ধসে পড়ায় পাশের একটি বেসরকারি স্কুল কম্পাউন্ডের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় ওই স্থানে কোনও স্কুলপড়ুয়া ছিল না বলেই খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অগণিত মানুষ কেরালার এই রোমহর্ষক ভিডিও শেয়ার করেছেন নিজেদের সমাজ মাধ্যমের প্রোফাইলে।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য