রূপোর তোড়া থেকে বেনারসি শাড়ি! এ বছর কোন কোন তারকার উপহারে সাজবেন নৈহাটির ‘বড় মা’?

য়ের কয়েক ফুট উচ্চতার মূর্তিতেই ভক্তরা পুজো করেন। এছাড়া টলিউড তারকারাও তাদের কোনও বড় ছবি রিলিজের আগে বড় মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে পৌঁছন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভারতবর্ষে যে সকল ধর্মীয় স্থান রয়েছে, তার মধ্যে বেশীরভাগই কালী ঠাকুর এবং কৃষ্ণের মন্দির। হ্যাঁ, ভারতবর্ষের প্রতিটা রাজ্যেই রয়েছে সতীপীঠ। তবে কলকাতায় কালী পুজোর ধুম বেশি। আসন্ন দীপাবলি, আগামী ২০ অক্টোবর কালী পুজো। সেই মতো গোটা রাজ্য সেজে উঠেছে আলোর রোশনাই-তে। কলকাতার সমস্ত কালী মন্দিরে শুরু হয়ে দিয়েছে কালী পুজোর প্রস্তুতি। প্রস্তুতি চলছে উত্তর কলকাতার ফাটাকেষ্ট, নৈহাটির বড় মা, বারাসতের কালী পুজোগুলিরও। উত্তর কলকাতার বিখ্যাত পুজো গুলির মধ্যে একটি ফাটাকেষ্টর পুজো। শোনা যায়, সত্তর দশকে শুরু হওয়া এই পুজোতে প্রতি বছর আসতেন মহানায়ক উত্তম কুমার। পাশাপাশি দো আনজানে ছবির শুটিং করতে কলকাতায় এসে ফাটাকেষ্টর অনুরোধে এই পুজোয় শামিল হয়েছিলেন স্বয়ং অভিতাম বচ্চনও। তিনি মাকে হিরের নাকচাবি উপহার দিয়েছিলেন।

অনুষ্ঠানের মঞ্চে নমক হারাম-এর সংলাপও পাঠ করেছিলেন। শুধু এই দুই তারকা নয়, শোনা যায় ফাটাকেষ্টর পুজো বলিউড তারকাদের কাছে বেশ প্রিয় ছিল। বিনোদ খান্না থেকে রাজেশ খান্না, সত্তরের দশকের বলিউডে প্রখ্যাত তারকারাও এই পুজোয় ভিড় জমিয়েছিলেন। তাঁরা এসে মানত করতেন, মাকে সোনার জিভ, টিপ, ভারী ভারী গহনা, দামী দামী শাড়ি উপহার দিয়ে যেতেন। সুতরাং সকলের দানধ্যানে ফাটাকেষ্টর মায়ের কাছে জমা পড়ত অসংখ্য উপহার, নগদ অর্থও। ঠিক সেই সময়ের মতো একই ছবি এখন দেখা যায় নৈহাটির বড় মায়ের মন্দিরে। এখন এই মন্দিরের জনপ্রিয়তা গোটা বিশ্বে ছেয়ে গিয়েছে। তবে হালেই নৈহাটির বড় মায়ের জনপ্রিয়তা বেড়েছে। এ বছর ১০৩ তম বর্ষে পদার্পণ করবে নৈহাটির বড় মায়ের পূজো। তবে সারা বছর বড় মায়ের পূজো মন্দিরে হলেও কালী পুজোর সময়ে মন্দির পুরো বন্ধ থাকে। মায়ের কয়েক ফুট উচ্চতার মূর্তিতেই ভক্তরা পুজো করেন। এছাড়া টলিউড তারকারাও তাদের কোনও বড় ছবি রিলিজের আগে বড় মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে পৌঁছন। গত কয়েক বছরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— দেবীর কাছে প্রার্থনা জানাতে এসেছেন।

সংকল্প পূরণ হলে প্রতিমাকে নানা রকম গহনা, শাড়ি দিয়ে সাজিয়েছেন তাঁরা। তাহলে এ বছরে কোন কোন তারকার কী কী উপহারে মা সাজবেন? মন্দিরের সম্পাদক তাপস ভট্টাচার্যের কথায়, এ বছর অপরাজিতা আঢ্য রুপোর তোড়া পাঠিয়েছেন মায়ের জন্য। পুজোর দিন মাকে তা পরানো হবে। এছাড়া দেবের পরপর তিনটি ছবি ‘খাদান’, ‘ধূমকেতু’, ‘রঘু ডাকাত’ বাণিজ্যিকভাবে সফল হয়েছে। তাই সাংসদ-অভিনেতা দেবীর জন্য বহুমূল্যের বেনারসি শাড়ি পাঠিয়েছেন। তবে মাকে যেহেতু কোনও পোশাক পরানো হয় না, তাই দেবের পাঠানো বেনারসি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হবে। মানত পূরণ হলে বাংলা ছবির অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীই গয়না পাঠান দেবীকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বেনারসি শাড়ি উপহার দিয়েছেন দেবী প্রতিমার জন্যে।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য