এ ব্যাথা কী যে ব্যাথা, বুঝছে এখন অফিসের ম্যানেজারও, নেপথ্যে কর্মীর অর্শের ছবি

অর্শে ভোগা কর্মী নিজের অসুস্থতা প্রমাণ করতে প্রেসক্রিপশানের ছবি না পাঠিয়ে নিজের নগ্ন পশ্চাৎ ভাগের ছবি তুলে পাঠিয়ে দিলেন অফিসের ম্যানেজারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি ঠিক করেছি না ভুল’, সোশ্যাল মিডিয়াতে(Social Media) এমনটাই জানতে চেয়েছিলেন এক ব্যক্তি(Employee)। কেননা তিনি তাঁর নিজের নগ্ন পশ্চাৎ ভাগের ছবি(Picture of his own Naked Backside) পাঠিয়ে দিয়েছিলেন তাঁর বস তথা সংস্থার ম্যানেজারের(Office Manager) কাছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই অর্শের সমস্যায় ভুগছেন। যাদের এই রোগ সম্পর্কে কোনও ধারনা নেই তাঁদের জেরে রাখা ভাল যে মানুষের পায়ু ছিদ্রের কাছে ও পায়ু নালিতে অতিরিক্ত শুষ্কতা থেকে এই রোগের উদ্ভব হয়। প্রথমে ঘা এবং পরে মাংসল পিন্ড তৈরি হয় পায়ু নালি ও পায়ু ছিদ্রের কাছে। মলত্যাগের সময় সেই কারণে মারাত্মক যন্ত্রণা সহ্য করতে হয়। এমনকি প্রচুর রক্তপাতও হয় সেই সব ক্ষেত্রে। অন্য সময়ও যন্ত্রণায় শরীর কেঁপে কেঁপে ওঠে। দাঁড়িয়ে থাকা বা বসে থাকাও তখন কষ্টকর হয়ে যায়। চিকিৎসকা বিজ্ঞানের পরিভাষায় এই রোগ Haemorrhoids নামে পরিচিত হলেও অনেক লোকই এই রোগকে Piles নামে চেনেন। বাংলায় সেটাই হল অর্শ।

আরও পড়ুন, ‘আপনার মনে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, তবে ভগবান পথ দেখাবেই’

তো এবার আসা যাক ঘটনার ক্ষেত্রে। যে ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে জানতে চেয়েছেন যে তিনি বসকে নিজের নগ্ন পশ্চাৎ ভাগের ছবি পাঠিয়ে ঠিক করেছেন না ভুল করেছেন তিনি দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন। ঘটনার সময় তাঁর রোগভোগের জ্বালা আরও বেড়ি গিয়েছিল। সেই কারণেই তিনি দাঁড়িয়ে থেকে বা বসে থেকে কাজ করতে পারছিলেন না। আর তাই সংস্থার ম্যানেজারের কাছে তিনি ছুটির জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে অর্শের কথাও লিখেছিলেন। কিন্তু সেই অর্শ এমন এক জায়গায় হয় যে প্যান্ট পড়ে থাকার কারণে তা দেখা যায় না। ম্যানেজারও তাই বিশ্বাস করতে চায়নি যে ওই ব্যক্তি অর্শের সমস্যায় ভুগছেন। তিনি চেয়ে বসলেন কিনা Medical Valid Proof বা প্রমাণ্য চিকিৎসার নথি। আর এখানেই সেই ব্যক্তি ঘটালেন সব থেকে আশ্চর্যের ঘটনাটি। বাড়িতে থাকা ডাক্তারের প্রেসক্রিপশান বা চিকিৎসার নথি না পাঠিয়ে তিনি তাঁর নিজের নগ্ন পশ্চাৎ ভাগের ছবি তুলে পাঠিয়ে দিলেন সেই ম্যানেজারের কাছে।

আরও পড়ুন, ‘ডানা’র ঝাপ্টায় তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা, সতর্কতা জারি ৩ জেলার ১৪টি ব্লকে

কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়ো না। কিন্তু ম্যানেজারকে ছবি পাঠিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তির মনে হয় তিনি ঠিক কাজ করেছেন না করেননি সেটি জানার দরকার। আর তাই তিনি গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে জানান। সেই ঘটনা দেখে আর শুনে অধিকাংশ মানুষই হেসে লুটোপুটি খেয়েছেন। অনেকে তো এই পদক্ষেপকে ওই কর্মীর ‘Power Move’ বলেও চিহ্নিত করেছেন। তবে অনেকে এই কথাও বলেছেন যে তিনি সম্ভবত অফিসের নিয়মকানুন লঙ্ঘণ করেছেন। কেননা অফিসের কাউকেই নিজের বা অপরের নগ্ন ছবি পাঠানো যায় না। সেক্ষেত্রে অশ্লীলতার দায়ে পড়তে হয়। এমনকি ক্ষেত্রবিশেষে পুলিশের হাতে গ্রেফতারির ঘটনাও ঘটে। ওই ব্যক্তির জীবনে পরে ঠিক কী হয়েছিল তা জানা না গেলেও, তিনি যেভাবে ঘটনার সত্যতা তুলে ধরতে নিজের নগ্ন পশ্চাৎ ভাগের ছবি অফিসের ম্যানেজারকে পাঠিয়ে দিয়েছেন তা কিন্তু সাহসের।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত