জেনে নিন, যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের সঙ্গী সেই কালো কুকুরটির আসলে পরিচয়

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়:  প্রভুভক্ত বলতে যে প্রাণীটি আমাদের চোখে ভেসে ওঠে, সে হল একমাত্র কুকুর। হিন্দু পৌরাণিক শাস্ত্রে কুকুর নানা ভাবে দৈব প্রাণী হিসেবে ঘুরে ফিরে এসেছে। কখনও বাহন রূপে, কখনও বা সঙ্গী রূপে। কথিত আছে, মহাভারতের মহাপ্রস্থানের সমুয় ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গী হয়েছিল একটি কালো কুকুর। তবে জানেন কী, সেই কালো কুকুরটির আসল পরিচয় ? চলুন জেনে নেওয়া যাক।

জানা যায়, মহাভারতের অন্তিম অধ্যায় ‘স্বর্গারোহণ পর্ব’ অত্যন্ত গম্ভীর এবং প্রতীকধর্মী। এতে কেবল মহাপ্রস্থানের আখ্যানই নয়, ধর্ম, নৈতিকতা ও ভক্তির চরম পরীক্ষাও দেখা যায়। এই কাহিনির অন্যতম আলোচিত চরিত্র হল একটি কালো কুকুর, যে যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের অন্তিম মুহূর্ত পর্যন্ত তার পাশে থাকে। পরে জানা যায়, সেই কুকুরটি কেউ সাধারণ জীব নয়, বরং ছদ্মবেশে ছিলেন ধর্মরাজ যম, যুধিষ্ঠিরের পিতা স্বয়ং।

মহাপ্রস্থান যাত্রার প্রেক্ষাপট

ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা বুঝতে পারেন যে দ্বাপর যুগের অবসান ঘটেছে এবং কলিযুগের সূচনা হয়েছে। তখন যুধিষ্ঠির কুরুবংশীয় পরীক্ষীতকে সিংহাসনে বসিয়ে রাজকার্য থেকে সন্ন্যাস গ্রহণ করেন। দ্রৌপদী ও চার ভাই—ভীম, অর্জুন, নকুল, সহদেবকে নিয়ে তিনি যাত্রা শুরু করেন মহাপ্রস্থানের পথে, যার উদ্দেশ্য স্বশরীরে স্বর্গ লাভ।

কালো কুকুরের আগমন

এই যাত্রা শুরুর পর থেকেই একটি কালো কুকুর নীরবে তাদের পিছু পিছু হাঁটতে থাকে। পাণ্ডবরা কিছু না বললেও কুকুরটি সবসময় যুধিষ্ঠিরের সঙ্গেই ছিল। একে কোনও বাধা না দিয়ে যুধিষ্ঠির তাকে সঙ্গী হিসেবে গ্রহণ করেন।  দ্রৌপদী থেকে শুরু করে একে একে সহদেব, নকুল, অর্জুন ও ভীম সকলে মৃত্যুর কোলে ঢলে পড়লেও সেই যাত্রায় যুধিষ্ঠিরের পাশে একমাত্র সেই কুকুরটিই থাকে।

যুধিষ্ঠির ও ইন্দ্রের মুখোমুখি

অবশেষে, যুধিষ্ঠির মেরু পর্বতের চূড়ায় পৌঁছালে, স্বর্গরাজ ইন্দ্র তাঁর কাছে রথ নিয়ে আসেন তাঁকে স্বর্গে নিয়ে যেতে। কিন্তু যখন যুধিষ্ঠির বলেন, তিনি কুকুরটিকে ছাড়া স্বর্গে যাবেন না। তখন ইন্দ্র বিস্মিত হন। তিনি বলেন, “স্বর্গে কুকুর নিয়ে যাওয়া নিষিদ্ধ।” কিন্তু যুধিষ্ঠির দৃঢ়ভাবে বলেন, ‘শরণাগতকে পরিত্যাগ করা পাপ। সেই কুকুরটি আমার প্রতি অটল ছিল, যখন আমার ভাই, স্ত্রী সকলেই সঙ্গ ত্যাগ করেছে, তখন সে থেকেছে। আমি তাকে ফেলে স্বর্গে যেতে রাজি নই।”

কুকুরের পরিচয় প্রকাশ

এই মহানুভবতা, নিষ্ঠা এবং নৈতিকতার জন্য যুধিষ্ঠিরের প্রশংসা করেন ইন্দ্র। ঠিক তখনই কুকুরটি নিজের রূপ ত্যাগ করে যম বা ধর্মরাজের রূপ ধারণ করেন। তিনি বলেন, ‘আমি তোমার পিতা ধর্ম। আমি তোমার নীতিবোধ ও ধৈর্য পরীক্ষা করছিলাম। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ। তাই তুমি স্বশরীরে স্বর্গে যাওয়ার যোগ্য।‘ এর থেকেই বোঝা যায়, যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের সময় তার সঙ্গে থাকা সেই কালো কুকুরটি ছিল তার পিতা ধর্মরাজ যম, যিনি পুত্রের সর্বোচ্চ নীতিনিষ্ঠতা পরীক্ষার জন্য কুকুরের ছদ্মবেশে ছিলেন।

ধর্ম ও নৈতিকতার মহিমা

এই গল্পটি কেবল পৌরাণিক আখ্যান নয়, বরং এটি গভীর শিক্ষামূলক এক বার্তা বহন করে। যুধিষ্ঠিরের মতো রাজা, যিনি রাজ্য, ক্ষমতা, আত্মীয়-পরিজন সব ছেড়ে দিয়ে ভক্ত ও নৈতিকতা আঁকড়ে ধরেন, তিনিই প্রকৃত অর্থে ধর্মের পথে অগ্রসর হন। এই শিক্ষা আমাদের জানিয়ে দেয়—মানুষের আসল মূল্য বিচার করা হয় তার আচরণ, নৈতিকতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে।

সেই কালো কুকুরটি ছিল শুধুই একটি পশু নয়—সে ছিল নৈতিকতার প্রতীক, ধর্মের রূপধারী এক দেবতা, যিনি যুধিষ্ঠিরকে সর্বশেষবারের মতো পরীক্ষা করেছিলেন। যুধিষ্ঠির তার নিষ্ঠা ও সত্যনিষ্ঠায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং স্বশরীরে স্বর্গপ্রাপ্তি লাভ করেন। এই কাহিনি আজও আমাদের শেখায়, সত্য, শরণাগতির রক্ষা ও ন্যায়ের পথে থাকাই ধর্ম।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২