পদ্মফুলে কেন বিরাজ করেন দেবী লক্ষ্মী? জেনে নিন অজানা কাহিনি

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :     ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।

তিনি কমলবাসিনী। তাঁর অধরও যেমন কমলের ন্যায় মসৃণ, গাত্রবর্ণও কমলসম উজ্জ্বল। তিনি পদ্মাসনাদেবী শ্রী মহালক্ষ্মী, সনাতন ধর্ম ও পুরাণকথায় যিনি পরমাপ্রকৃতি আদ্যাশক্তির এক অপরূপ প্রতিভূ। তিনি ধন, সম্পদ, সৌভাগ্য, শস্য ও সমৃদ্ধির দেবী। তাঁর আবির্ভাব এবং অবস্থান নিয়ে নানা পুরাণে বিভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে, দেবী লক্ষ্মীর সঙ্গে পদ্মফুলের অটুট সম্পর্ক সনাতনী বিশ্বাসে এক গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।

বিভিন্ন পুরাণ সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, দেবী লক্ষ্মী সমুদ্রগর্ভ হতে উৎপন্ন হয়েছিলেন। ক্ষীরসমুদ্র মন্থনের সময় দেবগণ ও অসুরগণের সম্মিলিত প্রয়াসে বহু মূল্যবান বস্তু সমুদ্র থেকে উঠে এসেছিল, যার মধ্যে এক অনিন্দ্যসুন্দর রমণী — দেবী লক্ষ্মী — পদ্মফুলের উপর অধিষ্ঠান করে আবির্ভূত হয়েছিলেন । এই কারণে তিনি কমলাসনা বা পদ্মাসনা নামে খ্যাত।

পদ্ম: লক্ষ্মী দেবীর প্রতীক

পদ্মফুল ভারতীয় সংস্কৃতিতে পবিত্রতা, সৌন্দর্য ও নির্লিপ্তির প্রতীক। যেমন, পদ্মফুল জলমগ্ন থাকলেও জলের গুণে লিপ্ত নয় — ঠিক তেমনই দেবী লক্ষ্মী সংসারের মাঝে থেকেও সব ত্রুটির ঊর্ধ্বে। পদ্মফুলের মতোই তিনি বৈভব ও মাধুর্যের প্রতীক।

ব্রহ্মবৈবর্তপুরাণ-এ উল্লেখ আছে:

“নমঃ কমলবাসিন্যৈ নারায়ণ্যৈ নমো নমঃ।

কৃষ্ণপ্রিয়ায়ৈ সারায়ৈ পদ্মায়ৈ চ নমো নমঃ।।

এর অর্থ, নারায়ণের প্রিয়া, পদ্মবাসিনী দেবীকে প্রণাম। তিনি কমলাসনা, পদ্মপত্র-নয়না ও কমলাস্যমুখী। এই শাস্ত্রীয় বর্ণনায় লক্ষ্মীকে পদ্মফুলে অধিষ্ঠিত দেখা যায় এবং তাঁর সাথে পদ্মের গুণগত মিল পাওয়া যায়।

পদ্ম—আদি মাতৃকা শক্তির প্রতীক

নৃতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, পদ্ম আদি মাতৃকা শক্তির একটি চিহ্ন। পদ্ম প্রস্ফুটিত হয় জল থেকে, যা জীবন ও উর্বরতার প্রতীক। মাতৃত্বের আদলে, পদ্ম জীবন ধারার বাহক — ঠিক যেমন লক্ষ্মী জীবন ও সম্পদের ধারক।

পদ্ম—গৃহলক্ষ্মীর আবাস

পুরাণ মতে, দেবী লক্ষ্মী কেবল স্বর্গলোক বা বৈকুণ্ঠে নন, মানব গৃহেও বিরাজ করেন গৃহলক্ষ্মী রূপে। গৃহবধূর মধ্য দিয়েই তিনি প্রতিটি সংসারে মঙ্গল ও সমৃদ্ধি বয়ে আনেন। শাস্ত্র বলা হয়েছে —

“স্বর্গলক্ষ্মীরিন্দ্রগেহে রাজলক্ষ্মীর্নৃপালয়ে।

গৃহলক্ষ্মীশ্চ গৃহিণাং গেহে চ গৃহদেবতা।।

অর্থাৎ, স্বর্গে তিনি স্বর্গলক্ষ্মী, রাজার প্রাসাদে তিনি রাজলক্ষ্মী এবং গৃহস্থের ঘরে তিনি গৃহলক্ষ্মী।

পদ্ম—শস্য ও সম্পদের আধার

ব্রহ্মবৈবর্তপুরাণে আরও বলা হয়েছে —

“সম্পত্তাধিষ্ঠাতৃদেব্যৈ মহাদেব্যৈ নমো নমঃ।

শস্যাধিষ্ঠাতৃদেব্যৈ চ শস্যায়ৈ চ নমো নমঃ।।

অর্থাৎ, তিনি সম্পত্তি ও শস্যের অধিষ্ঠাত্রী দেবী। তাই ধানক্ষেত, শস্যভাণ্ডার বা ধানের শীষে দেবী লক্ষ্মীর বাস ধরা হয়। পদ্মফুল, যা কৃষিক্ষেত্রের উর্বরতার প্রতীক, তাই তাঁর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

দেবী লক্ষ্মীর সদগুণ

দেবী লক্ষ্মী ক্রোধ, হিংসা, দ্বন্দ্বকে ঘৃণা করেন। তাই যেখানে কলহ, হিংসা, ঝগড়া থাকে, বিদ্বেষ থাকে, সেখান থেকে তিনি বিদায় নেন। তাই লক্ষ্মী লাভের জন্য সংসারে শান্তি, স্নেহ, ভালোবাসা ও মমতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

তাই নিঃসন্দেহে বলা যেতে পারে, পদ্মফুল শুধু এক সৌন্দর্যময় পুষ্প নয় — এটি দেবী লক্ষ্মীর পবিত্র আবাস ও প্রতীক। পদ্মফুল তাঁর পবিত্রতা, মাধুর্য, উর্বরতা ও সৌভাগ্যের প্রকাশ। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, পদ্মের সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক চিরন্তন — মানব জীবনে শ্রী, সৌভাগ্য ও সমৃদ্ধির আকাঙ্ক্ষায় পদ্মপুষ্পের গুরুত্ব তাই সর্বজনবিদিত। ওঁ শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ নমঃ।

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়