লং জাম্প প্রতিযোগিতায় লড়াই যমরাজ ও চিত্রগুপ্তের, জিতলেন কে?

কেউ কেউ আবার জলের মধ্যে পড়ে গিয়ে আঘাত পাচ্ছে। ফলে বিপর্যস্ত জনকুল। বিশেষ করে, কর্নাটকের উডুপিতে বৃষ্টির জলে সেখানকার রাস্তাঘাটের বেহাল দশা। এতবার অভিযোগ জানিয়েও সরকারের কোনও টনক নড়েনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সরকারের টনক নড়াতে হাল ধরল সামাজিক কর্মীরা। ময়দানে নামল খোদ যমরাজ এবং চিত্রগুপ্ত। বর্তমানে কর্ণাটক জুড়ে বর্ষার মরসুম। আর বিক্ষিপ্ত বর্ষায় সেখানকার একাধিক শহরের রাস্তাঘাট বিপর্যস্ত। যার ফলে জনসাধারণের যাতায়াত প্রায় বিপদমুখী। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই রাস্তাগুলিতে ফাটলের সৃষ্টি হচ্ছে এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে। এবং সেগুলোতে জল ভরে সাংঘাতিক অবস্থা, যা সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হয়েছে। বিশেষ করে যাঁরা টু হুইলার বা বাইকে যাতায়াত করছেন, গর্তে পড়ে গিয়ে তাঁদের বাইকের চাকা আটকে গিয়ে সমস্যায় পড়েছেন। কেউ কেউ আবার জলের মধ্যে পড়ে গিয়ে আঘাত পাচ্ছে। ফলে বিপর্যস্ত জনকুল। বিশেষ করে, কর্নাটকের উদুপিতে বৃষ্টির জলে সেখানকার রাস্তাঘাটের বেহাল দশা। এতবার অভিযোগ জানিয়েও সরকারের কোনও টনক নড়েনি। সড়কগুলিতে বৃষ্টির জলে গর্ত সৃষ্টি থাকায় রীতিমতো যাতায়াতের ভারসাম্য নষ্ট হচ্ছে সাধারণ মানুষের।

বিশেষ করে, বড় যানবাহনের চাকা গর্তের নীচে চলে যাচ্ছে। তাতে প্রানহানিরও ঘটনা ঘটছে। কিন্তু সেখানকার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) আধিকারিকরা বারবার অভিযোগে শুনেও রাস্তাগুলি মেরামত করতে ব্যর্থ হচ্ছে। তাই সরকারের নজর ফেরাতে সমাজকর্মীরা অভিনব একটি উদ্যোগের সাহায্য নিলেন। হিন্দু পুরাণ ও সদ্য সমাপ্ত অলিম্পিক্স থেকে অনুপ্রাণিত হয়ে সমাজকর্মীরা উডুপি শহরের রাস্তার খারাপ অবস্থা তুলে ধরার জন্যে একটি সৃজন শীল নাটক পরিবেশন করলেন ওই বেহাল রাস্তাতেই। কেউ সাজলেন যমরাজ আবার কেউ সাজলেন চিত্র গুপ্ত। পুরাণ অনুযায়ী, যমরাজ হল মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। আর তার সহকারি হলেন চিত্রগুপ্ত। মর্ত্যের থেকে যে সকল মানুষ অপরাধ করে, তাঁরা মৃত্যুর পর নরকে এসে যমরাজের দ্বারা কঠোর শাস্তির কোপে পড়েন। আর তার হিসেব রাখেন চিত্রগুপ্ত।

 

তেমনই এদিন কর্ণাটকের উপকূলীয় শহরের গর্তগুলি কে হাইলাইট করার জন্যে এবং প্রশাসনিক আধিকারিকের দৃষ্টি আকর্ষণের জন্যে কয়েকজন যমরাজ ও চিত্রগুপ্তের পোশাক পরা সমাজকর্মীরা একটি নাটক শুরু করেন। এবং ওই বৃষ্টির জল জমে থাকা গর্তগুলির উপর লম্বা লাফ দেওয়ার প্রতিযোগিতার আয়োজন করে। যাতে এই মজা নাটকের দিকে তাকিয়ে সরকার এই রাস্তাগুলো ঠিক করার তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। সঙ্গে মানুষের দুর্ঘটনা ও মৃত্যু প্রতিরোধে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিকে যাতে PWD কর্মকর্তারা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা নেয় তার ব্যবস্থা করেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে, কংগ্রেস শাসনের অধীনে রাস্তায় গর্তগুলির এতটাই বড় যে, যমরাজ ও চিত্রগুপ্তও লম্বা লাফ দিয়ে ব্যার্থ হচ্ছেন।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি