৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাত্র দেখতে সুদর্শন, চাকরিও বেশ ভাল। বছরে আয় ৪০ লক্ষ টাকা। পরিবার নিয়েও কোনও অভিযোগ নেই। সব মিলিয়ে বিয়ের বাজারে এমন পাত্রের প্রস্তাব এলে অনেকেই হয়তো এক কথায় রাজি হয়ে যাবেন। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক তরুণীর দাবি, এত কিছু থাকা সত্ত্বেও তিনি সেই পাত্রকে ‘না’ করে দিয়েছেন। কারণটা শুনলে হয়তো বিয়ের থেকেও বেশি আলোচনা হবে পাত্রের ইনস্টাগ্রাম প্রোফাইল নিয়ে।

এক্স-এ ‘Aaruhi Reddy’ নামে একটি যাচাই করা অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ওই তরুণী দাবি করেন, তাঁর কাছে একটি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রের চেহারা থেকে চাকরি, পরিবার  সবই তাঁর পছন্দসই ছিল। কিন্তু পাত্রের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটু চোখ রাখতেই নাকি গোটা হিসাব ওলটপালট হয়ে যায়। সেখানে তিনি দেখতে পান, ওই যুবক কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিজের আদর্শ বলে মনে করেন। ব্যস, বিয়ের সম্ভাবনা সেখানেই শেষ। তরুণীর বক্তব্য, তিনি নিজেকে ‘গর্বিত জাতীয়তাবাদী হিন্দু’ মনে করেন। তাই যাঁর আদর্শ রাহুল গান্ধী, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। অর্থাৎ ৪০ লক্ষ টাকার বার্ষিক আয়ও শেষ পর্যন্ত হার মানল একটি ইনস্টাগ্রাম ‘বায়ো’-র কাছে।

তবে এই পুরো ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তির আসল পরিচয় জানা যায়নি। ফলে সমাজমাধ্যমে করা দাবিটি কতটা সত্য, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কিন্তু সেই সংশয়ও গল্পের মজাটা একেবারে কমাতে পারেনি। কারণ বছরে ৪০ লক্ষ টাকা আয়, সুদর্শন চেহারা, ভাল পরিবার, সবকিছু পছন্দ হওয়ার পরেও শেষ পর্যন্ত একটি রাজনৈতিক আদর্শই যদি বিয়ের প্রস্তাব ভেস্তে দেয়, তা হলে এমন কাণ্ড নিয়ে নেটমাধ্যমে হাসি-ঠাট্টা আর আলোচনা হবে, সেটাই স্বাভাবিক।

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭