চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই সরানো হল স্বরাষ্ট্র উপদেষ্টাকে, দায়িত্ব পেলেন প্রাক্তন সেনা কর্তা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরানো হল প্রাক্তন সেনা কর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে। তাঁর জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেলেন আর এক প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। অপসারিত সাখাওয়াত হোসেনকে কম গুরুত্বপূর্ণ মন্ত্রকের (পাট ও বস্ত্র) দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেনাপ্রধান ওয়াকার উজ জামানের নির্দেশেই জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসানো হয়েছে।

সেনা বিদ্রোহে গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই সেনাপ্রধান ওয়াকার উজ জামানের নির্দেশে অন্তর্বর্তী সরকার গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয় মুক্তিযুদ্ধের বিরোধী এবং প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের ‘বিশেষ পুরুষ বন্ধু’ তথা গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসকে। তাঁর সঙ্গে উপদেষ্টা হিসাবে আরও ১৬ জন পাকিস্তান ও মার্কিন ঘনিষ্ঠকে নিয়োগ করা হয়।

এদিন উপদেষ্টা হিসাবে আরও চার জনকে নিয়োগ দেওয়া হয়। ওই চার জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাক্তন ক্যাবিনেট সচিব আলী ইমাম মজুমদার ও প্রাক্তন সচিব ফাওজুল কবীর খানকে। এর মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন।  বিশ্ব ব্যাঙ্ক,  আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করা এই অর্থনীতিবিদ সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নেও যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে।

চার নতুন উপদেষ্টার শপথের পরেই নতুন করে মন্ত্রক বন্টন করেন প্রধান উপদেষ্টা। প্রাক্তন সেনা কর্তা সাখাওয়াত হোসেন খানের হাত থেকে স্বরাষ্ট্র দফতর কেড়ে নিয়ে এদিন শপথ নেওয়া লেফটেন্যান্ট জেনারেল (আবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেন। সেনাবাহিনীতে থাকাকালীন বাংলাদেশ রাইফেলস বা তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন জাহাঙ্গীর।  ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যানও ছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

ভারতের সর্বোচ্চ উচ্চতার হ্রদ কোনটি এবং সেখানে কীভাবে পৌঁছাবেন?

সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ প্রিসাইডিং অফিসারের! প্রশিক্ষণের পর উঠছে প্রশ্ন

জেলায় জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বিতর্ক, কাঠগড়ায় কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ