বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে আটকে রয়েছেন সুইটি বিবি সহ বীরভূমের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। তাঁদের অবিলম্বে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের ভারতে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আশায় বুক বেঁধেছেন সুইটি বিবির পরিবার।

বীরভূমের সোনালি বিবির স্বামী ও সুইটি বিবি সহ বাংলাদেশে আটকে রয়েছেন বেশ কয়েকজন। তাঁদেরই এবার দ্রুত ফেরানোর কথা বলা হয়েছে। সোনালি বিবি এবং তাঁর সন্তান ভারতে আসার পর, সুইটি বিবি এবং সোনালির স্বামী-সহ চার জনকে দেশে ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁদের পরিবার। বাড়ির লোককে এবার খুব তাড়াতাড়ি দেখতে পাবেন বলে আশায় বুক বেঁধেছে পরিবার। 

কাজের সন্ধানে বাইরে গিয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালি বিবি ও সুইটি বিবির পরিবার৷ ভাগ্যের ফেরে গত ২৬ জুন থেকে তাঁরা বাংলাদেশে আটকে পরে। বহুদিন ধরে সেখানেই আটকে রয়েছেন তাঁরা। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সোনালি বিবি আগেই চলে এসেছিলেন। এবার বাকিরা বাড়িতে ফিরতে চলেছেন বলে খুশি হচ্ছে পরিবার। আদালত জানিয়েছে, ১০ দিনের মধ্যে তাঁদের ফেরাতে হবে। ৪ জনের সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হয়েছে বলে সূত্রের খবর। সুইটি বিবি, তাঁর দুই নাবালক পুত্র, সোনালি বিবির স্বামী আটকে রয়েছেন বাংলাদেশে। সোনালি বিবির ক্ষেত্রেও তৎপর হয়ে বাড়িতে ফিরিয়ে এনেছিল কেন্দ্র। এবারও তেমন হবে বলেই মনে করছে সুইটি বিবির পরিবার। বহুদিন ধরে ঘরের মানুষ রয়েছে বাইরে। এবার সরকারের চেষ্টায় ঘরের লোক ঘরে ফিরতে চলেছে।

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর