নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

তিমধ্যেই ৫ ভুয়ো ডাক্তারের খোঁজ পাওয়া গিয়েছে। এমনটাই দাবি অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম চিকিৎসক সংগঠনের।

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাতারাতি টেকনিশিয়ান থেকে সোজা চিকিৎসক! ভুয়ো এমবিবিএস সার্টিফিকেট নিয়েই চলেছে দিনের পর দিন অস্ত্রোপচার। অথচ কেউ ডাক্তারি পরীক্ষায় পাশই করেননি। হ্যাঁ, রাজ্যজুড়ে ইতিমধ্যেই ৫ ভুয়ো ডাক্তারের খোঁজ পাওয়া গিয়েছে। এমনটাই দাবি অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম চিকিৎসক সংগঠনের। তাঁরা জানিয়েছেন, বিহার মেডিক্যাল কাউন্সিলের ভুয়ো শংসাপত্র দেখিয়ে এমবিবিএস সার্টিফিকেট বের করে বিভিন্ন হাসপাতালে কাজ করছেন ওই পাঁচ ভুয়ো চিকিৎসক।

চমকপ্রদ বিষয় হল, তাঁদের মধ্যে তিনজন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গেও যুক্ত। তাঁরা পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে চিকিৎসার লাইসেন্স নিয়েছেন বলে অভিযোগ। আর বাকি দুইজন রাজ্যের বিভিন্ন এলাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করছেন। একজন পূর্ব বর্ধমান জেলার প্রায় ২৫-২৬টি নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করেছেন, সার্জেন হিসেবে কাজ করেছেন। অন্য একজন উত্তর ২৪ পরগনার বারাসতে একটি নার্সিংহোম চালানোর পাশাপাশি নিউ টাউনে একটি ডার্মা ক্লিনিকও চালান। সুতরাং একই ব্যাক্তি একসঙ্গে কীভাবে গাইনি ও ডার্মাটোলজি দুই বিভাগে চিকিৎসা করতে পারেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে চিকিৎসা মহলে।

এই বিষয়ে সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডে জানিয়েছেন, সবটাই ঘটেছে ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে। অর্থাৎ তৃণমূলের আমলে। অ্যাসোসিয়েশনের তরফ থেকে যখন জেলা ভিজিট করা হয়, তখনই এইসব অভিযোগ উঠে আসে অ্যাসোসিয়েশনের হাতে। জানা যায়, বেশকিছু ওটি টেকনিশয়ন এমবিবিএস সার্টিফিকেট নিয়েছে। সেই সার্টিফিকেট কাজে লাগিয়ে তাঁরা নিয়মিত প্র্যাকটিস করছে। অস্ত্রোপচারও করছে। এরপর তাঁদের নামে খোঁজখবর নিতে গিয়ে জানা যায়, বিহার মেডিক্যাল কলেজে এই নামে কোনও পড়ুয়া নেই। অথচ তাঁদের হাতে বিহার মেডিক্যাল কলেজের সার্টিফিকেট ছিল। যার ফলে দিনের পর দিন ভুল চিকিৎসা চলেছে, মানুষের প্রাণহানি হয়েছে। তাদের থেকে মেডিক্যাল সার্টিফিকেট কেড়ে নেওয়ার দাবি তুলেছেন সংগঠন। আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাবেন বলেছেন হুঁশিয়ারি দিয়েছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতর কোনও প্রতিক্রিয়া জানায়নি। 

উত্তর-পশ্চিম দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

ফের মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা, দ্বিতীয় বিয়ের তিন বছরের মাথায় দিলেন সুখবর

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের