কেন এখনও ফেরানো যায়নি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার টিমকে, অবশেষে নীরবতা ভাঙল ICC

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের কাছে বন্ধ করা হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশসীমা। যার ফল ভোগ করতে হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা একাধিক দেশের ক্রিকেটার, দলের সদস্য ও তাঁদের পরিবারকে। কারণ অনেকেই এখনও ফিরতে পারেননি নিজেদের দেশে। এবার তাঁদের হতাশা কথা স্বীকার করে একটি বিবৃতি জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিচালনা কমিটি নিশ্চিত করেছে যে উপসাগরীয় অঞ্চল জুড়ে অশান্তির কারণে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানচলালে ব্যঘাত ঘটেছে যার কারণে ক্রিকেট দলগুলি তাদের নিজ দেশে নিরাপদে ফেররা ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। আইসিসির জানিয়েছে এই সংকটের ফলে আকাশসীমা বন্ধ, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা, বিমানের রুটে সীমাবদ্ধতা এবং শেষ মুহূর্তে বাণিজ্যিক এবং চার্টার ফ্লাইট উভয়ই বাতিল করা হয়েছে।

খেলোয়াড়দের উদ্বেগের কথা স্বীকার করে আইসিসি জোর দিয়ে বলেছে যে এই পরিস্থিতিগুলি সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণের বাইরে। আরও জানিয়েছে এই ঘটনার কারণে স্বাভাবিক সফরকে “জটিল এবং সময়সাপেক্ষ” করে তুলেছে। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার দেশে ফেরাতে বিলম্ব নিয়ে আইসিসির বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, “আমরা বুঝতে পারছি যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শেষ করা খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবার দেশে ফিরতে আগ্রহী। এখনও ফিরতে না পারাটা প্রকৃত হতাশার কারণ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও সেই হতাশার অংশীদার। এই বিলম্ব উপসাগরীয় অঞ্চল জুড়ে চলমান সংকটের প্রত্যক্ষ ফলাফল, যা আন্তর্জাতিক বিমান ভ্রমণে ব্যাপক এবং অব্যাহত ব্যাঘাত সৃষ্টি করেছে, যার মধ্যে রয়েছে আকাশসীমা বন্ধ, ক্ষেপণাস্ত্র সতর্কতা, পুনরায় রুটিংয়ের সীমাবদ্ধতা, পাশাপাশি স্বল্প নোটিশে বাণিজ্যিক এবং চার্টার ফ্লাইট উভয়ের বাতিল এবং পুনঃনির্ধারণ। এই পরিস্থিতিগুলি সম্পূর্ণরূপে আইসিসির নিয়ন্ত্রণের বাইরে।”

তাঁদের দ্রুত দেশে ফেরানো নিয়ে জানানো হয়েছে যে, আইসিসি বিভিন্ন বিমান সংস্থা, চার্টার অপারেটর, বিমানবন্দর কর্তৃপক্ষ, গ্রাউন্ড হ্যান্ডলার এবং সরকারি অংশীদারদের সঙ্গে ক্রমাগতভাবে যোগাযোগ করছে যাতে ভারতে যারা আটকে রয়েছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে স্বদেশ যাত্রা নিশ্চিত করা যায়। সেই কাজ এখনও অব্যাহত রয়েছে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার দল আজ বুধবার রাতে থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সকল সদস্যরা আগামী ৩৬ ঘন্টার মধ্যে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের দল মধ্যে নয়জন সদস্য ইতিমধ্যেই দেশে পৌঁছেছেন, বাকি ১৬ জন আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারত থেকে যাত্রা শুরু করার জন্য বিমান বুক করেছেন। আইসিসি আরও জানিয়েছে তাঁদের কাছে খেলোয়াড় ও টিমের সদস্যদের নিরাপত্তা সকলের আগে। বলা হয়েছে, “আমরা যতক্ষণ না নিশ্চিত হই যে ভ্রমণ সমাধান নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে স্থানান্তর করব না এবং সেই প্রতিশ্রুতি পরিবর্তন হবে না।”

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি