ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এখন ইরান-আমেরিকার যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ সমগ্র বিশ্বের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এখন শুধু জ্বালানি নয়, নতুন মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে ইন্টারনেটও। হরমুজের নিচ দিয়ে গিয়েছে ইন্টারনেটের কেবল। এটাই ইরানের কাছে বিরাট অস্ত্র হয়ে উঠেছে। শোনা যাচ্ছে এই কেবল তারের উপরেও কর আরোপ করতে পারে ইরান। যার প্রভাব পড়তে পারে ভারতেও। ইরানের নয়া বিবৃতিতে বিশ্বজুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক। 

সম্প্রতি, ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি এক্স-এ লিখেছেন, ‘আমরা ইন্টারনেট কেবলের ওপর কর আরোপ করব’, যার অর্থ সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট কেবল ব্যবহার করার জন্য কোম্পানিগুলোকে অর্থ প্রদান করতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন,  এটা কোনও ছোটখাটো ব্যাপার নয়। কারণ বিশ্বকে ইন্টারনেটের সঙ্গে সংযোগের ক্ষেত্রে একটি বড় অংশ এই কেবলগুলোর মাধ্যমেই চালিত হয়। ভূপৃষ্ঠের উপরে আমরা যে ইন্টারনেট পরিষেবা পাই তা আসলে সমুদ্রের নিচে পাতা ফাইবার কেবলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটাই এক দেশকে অন্য দেশের সঙ্গে সংযুক্ত করে। হরমুজ প্রণালির নিচে ইন্টারনেট কেবলের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। এই এলাকাটি শুধু তেলের জন্যই নয়, ইন্টারনেটের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে সংযোগকারী বেশ কয়েকটি প্রধান কেবল গিয়েছে। অর্থাৎ ইরান চাইলে এই জায়গায় যেকোনো ধরনের বিঘ্ন ঘটাতে পারে। তাতেই একাধিক দেশ প্রভাবিত হবে।

ভারতের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হবে?

ইন্ডিয়া টুডে-র ওপেন সোর্স ইন্টেলিজেন্স টিম এই বিষয়ে একটি গভীর অনুসন্ধান চালিয়েছে। টেলিজিওগ্রাফি নামক একটি আন্তর্জাতিক সংস্থার তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, হরমুজ প্রণালীর নিচে ইন্টারনেট কেবলের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। এই এলাকাটি শুধু তেলের জন্যই নয়, ডিজিটাল জগতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুসারে, ফ্যালকন, জিবিআইসিএস, টুআফ্রিকা, সিমিউই ৬ এবং এএই ১-এর মতো বেশ কয়েকটি প্রধান কেবল এই অঞ্চলের মধ্য দিয়ে গিয়েছে। এই কেবলগুলো এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে ইন্টারনেট ট্র্যাফিক পরিচালনা করে। অর্থাৎ বিশ্বের একটি বড় অংশ এই পথের মাধ্যমে সংযুক্ত।

এই বিষয়টি ভারতের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। এই কেবলগুলি ভারতকে ইউরোপ ও আফ্রিকার সঙ্গে যুক্ত করে। এয়ারটেল এবং জিও-র মতো ভারতের প্রধান টেলিকম সংস্থাগুলিও এই নেটওয়ার্কগুলির সঙ্গে সংযুক্ত। তাই এই পথে কোনো বিঘ্ন, ঘটলে কর দিতে হলে বা তারের কোনও ক্ষতি হলে তা সরাসরি ভারতের জনগণকে প্রভাবিত করবে।

গণেশ উৎসবে পদ্মশ্রী বীরেন কুমার বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

মারাঠি জেনেও মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির