Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করা হল। ফাইল লুঠ ও সমস্ত ধরনের অবাঞ্চিত ঘটনা ঢুকতে নবান্নের(Nabanna) বাইরে মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল ফোর্স। নবান্নের আশেপাশে নজরদারি বাড়ানো হয়েছে। নবান্নে যারা প্রবেশ করছেন তাদের তল্লাশি করে তবে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এদিকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা নবান্নের কাছে এসে বিজেপির পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠেন। গেরুয়া আবিরে অকাল হোলি উৎসবে মেতে ওঠেন তাঁরা। অন্যদিকে, কমিশনের নির্দেশে  মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঘিরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনেও সেন্ট্রাল ফোর্স বলবৎ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে কালীঘাটের মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। ব্যারাকপুর নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থীরা আক্রান্ত হয়েছেন। অশান্তির আশঙ্কা থেকেই কমিশনের নির্দেশে কালীঘাটে(Kaligaht) কেন্দ্রীয় ফোর্স নামানো হয়েছে।

নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে সেখানে যাতে কোনো অবাঞ্চিত ঘটনা না ঘটে তার জন্য এর পাশাপাশি লালবাজার(Lalbazar) থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নামানো হয়েছে। হাজরা মোড় থেকে আলিপুর গোপালনগর মোড় পর্যন্ত বিশেষ সাদা পোশাকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রীট সহ আশেপাশের অলি গলিতে পুলিশ মোতায়ন করা হয়েছে। এর পাশাপাশি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দুটি বাড়ির সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিক্ষোভ অথবা বিজয় মিছিলকে ইত্যাদিকে কেন্দ্র করে যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য তৎপর কলকাতা পুলিশ। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল রাজ্যে বিজয় মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু শর্ত আরোপ করেছেন। অন্যদিকে লালবাজার সূত্রে জানা গেছে প্রায় ৭ হাজার পুলিশ ফোর্সকে রাস্তায় নামানো হয়েছে।

কলকাতার ২১ টি পয়েন্টের পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। ১৩১টি কুইক রেসপন্স টিম গোটা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে। লালবাজারে কলকাতা পুলিশের আধিকারিকরা কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন। প্রত্যেক থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের দুপুর থেকে এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজারে গোয়েন্দা বিভাগের বিভিন্ন শাখার অফিসারদের সাদা পোশাকে গোটা শহরে নজরদারির জন্য নামানো হয়েছে। লালবাজার থেকে মহিলাদের বিশেষ পুলিশ টিম গোটা শহরে ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রগুলিতে ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে। সমস্ত স্কুল কলেজ সোমবার গণনার জন্য বন্ধ রাখা হয়েছে। সন্ধ্যের পর থেকে শহরে পুলিশের নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘তিনি যা বলেছিলেন তা-ই সত্যি হচ্ছে…’, ভাইরাল অমিত শাহের পুরনো ভিডিও

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র